আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জাকির নায়েককে নাগরিকত্ব দিলো সৌদি আরব

জাকির নায়েককে নাগরিকত্ব দিলো সৌদি আরব

সন্ত্রাসবাদে উস্কানির অভিযোগে ভারতে গ্রেপ্তারি পরোয়ানা থাকা বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েককে সৌদি আরব নাগরিকত্ব দিয়েছে। শুক্রবার মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরব সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থা বলেছে, ইন্টারপোল যাতে জাকির নায়েককে গ্রেপ্তার করতে না পারে সেজন্য সৌদি বাদশা সালমান তার নাগরিকত্ব অনুমোদন দিয়েছেন।

সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতা ও মুদ্রা পাচারের মামলায় গত মাসে জাকির নায়েকের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ভারতের একটি আদালত। ওই সময় মালয়েশিয়া সফরে ছিলেন তিনি। জাকির নায়েক তখন ভারত না ফেরার এবং মালয়েশিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন । পাঁচ বছর আগে তাকে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়েছিল সে দেশের সরকার।

গত বছর ঢাকার গুলশানে জুলাইয়ে জঙ্গি হামলার পর অভিযোগ ওঠে, জঙ্গিদের মধ্যে কয়েকজন জাকির নায়েকের বক্তব্য শুনতেন নিয়মিত এবং সেখান থেকেই জঙ্গিবাদের প্রতি তার অনুরক্ত হয়েছেন। এরপরই তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা করা হলে সৌদিতে থাকা জাকির নায়েক আর দেশে ফেরেননি।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, জাকির নায়েকের পাসপোর্ট প্রত্যাহার এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করবে ভারতীয় কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছিল, পাসপোর্ট বাতিল করা হলেই জাকির নায়েককে ভারতে ফিরতে বাধ্য করা যাবে। তবে সৌদি সরকার যে তাকে নাগরিকত্ব প্রদান করবে তা মুম্বাইয়ের পাসপোর্ট অফিসের ধারণাও ছিল না।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত