আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

লিবিয়ার বিমানঘাঁটিতে হামলায় নিহত ১৪০

লিবিয়ার বিমানঘাঁটিতে হামলায় নিহত ১৪০

লিবিয়ার দক্ষিণ অংশে জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐকমত্যের সরকারের অনুগত সন্ত্রাসীরা একটি বিমান ঘাঁটিতে হামলা চালালে ১৪০ জনের বেশি ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই সেনা সদস্য বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

সরকার–সমর্থিত মিলিশিয়া বাহিনী গত বৃহস্পতিবার রাজধানী ত্রিপলি থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বার্ক আল-শাতি ঘাঁটি দখলের চেষ্টা করলে এসব ব্যক্তি নিহত হয়।

গত ডিসেম্বর থেকে ফিল্ড মার্শাল খালিফা হাফতারের স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) সদস্যরা ওই বিমানঘাঁটি নিয়ন্ত্রণ করে আসছিল। গতকাল (শুক্রবার) এলএনএ'র মুখপাত্র আহমেদ আল মেশমারি জানিয়েছেন, হামলায় তাদের ১০৩ সেনা নিহত হয়েছেন এবং বাকিরা ওই সেনাঘাঁটির আশপাশে বসবাসরত বেসামরিক নাগরিক। তিনি আরো জানান, 'হামলার সময় সেনাসদস্যরা সামরিক কুচকাওয়াজ শেষে ফিরছিলেন। এসময় তারা নিরস্ত্র ছিলেন। ফলে তাদের বেশির ভাগই নিহত হয়েছেন।'

দেশটির পূর্বাঞ্চলের শক্ত অবস্থানে থাকা এলএনএ ত্রিপোলির বর্তমান সরকারকে স্বীকৃতি দেয় না।

এদিকে, লিবিয়ায় জাতিসংঘের বিশেষ দূত মার্টিন কবলার এ হত্যাকাণ্ডের ঘটনায় তিনি ‘ক্ষুব্ধ’ বলে জানিয়েছেন।এ মাসের শুরুতে এলএনএ কমান্ডার জেনারেল খলিফা হাফতার জাতিসংঘ–সমর্থিত প্রধানমন্ত্রী ফায়েজ আল-সারাজের সঙ্গে দেখা করার পর বিদ্রোহী বাহিনীগুলোর মধ্যে সাময়িক যুদ্ধবিরতির অনানুষ্ঠানিক সিদ্ধান্ত ছিল। এ হামলার ফলে যুদ্ধবিরতিতে বড় ধরনের ফাটল তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত