আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জার্মানদের ‘বেশ খারাপ’ বললেন ট্রাম্প

জার্মানদের ‘বেশ খারাপ’ বললেন ট্রাম্প

‘জার্মানরা বেশ খারাপ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠককালে যুক্তরাষ্ট্রে জার্মানি কারসাজির মাধ্যমে গাড়ি বিক্রি করছে অভিযোগ করে এ মন্তব্য করেন তিনি। জার্মানির সাময়িকী ডের স্পাইগেল এ তথ্য জানিয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জন ক্লড জাংকার , ইউরোপীয় কাউন্সিলের প্রধান ডোনাল্ড টাস্ক ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ‘জার্মানরা খারাপ, বেশ খারাপ। দেখুন তারা যুক্তরাষ্ট্রে লাখ লাখ গাড়ি বিক্রি করছে। ভয়াবহ। আমরা এটি বন্ধ করে দেব।’

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, এসময় জার্মানির পক্ষ হয়ে বিষয়টিতে হস্তক্ষেপ করেন জাংকার। তিনি ট্রাম্পকে জানান, মু্ক্ত বাণিজ্য সবাইকেই সুবিধা দেয়।

এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন, জার্মানিতে উৎপাদিত লাখ লাখ গাড়ি আমেরিকায় বিক্রি হয়। কিন্তু আমেরিকান খুব কম গাড়িই জার্মানিতে বিক্রি হয়। তিনি অতিরিক্ত শুল্ক আরোপের মাধ্যমে জার্মানির এ সুবিধা বন্ধ করে দেবেন।

শুক্রবার ইতালিতে জি-সেভেন সম্মেলনে ট্রাম্পের সঙ্গে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের বৈঠক হওয়ার কথা। ট্রাম্পের এ মন্তব্যের বিষয়ে চ্যান্সেলরের অফিস কিংবা হোয়াইট হাউজ কোনো মন্তব্য করেনি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত