আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ফ্লোরিডায় নওমুসলিমের ধর্মবিশ্বাসে আঘাত করায় দুই রুমমেটকে হত্যার অভিযোগ!

ফ্লোরিডায় নওমুসলিমের ধর্মবিশ্বাসে আঘাত করায় দুই রুমমেটকে হত্যার অভিযোগ!

ফ্লোরিডার এক নওমুসলিমের ধর্ম বিশ্বাসে আঘাত করায় তার দুই রুমমেটকে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় ১৮ বছর বয়সী নওমুসলিম যুবক ডেভন আর্থারকে গ্রেপ্তার করে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের বলছে, হত্যাকাণ্ডের শিকার জেরেমি হিমেলম্যান (২২) ও অ্যান্ড্রু ওনেসচুক (১৮) কে গুলিবিদ্ধ অবস্থায় তাদের মৃতদেহের উপরের অংশ ও মাথা খুঁজে পাওয়া গেছে।

আর্থার বলেছিলেন, তিনি এবং ওই যুগল একটি সাধারণ নব্য নাৎসি বিশ্বাসে বিশ্বাসী ছিলেন কিন্তু সম্প্রতি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

সন্দেহভাজন হত্যাকারী বলেন, হিমেলমান ও ওনেশুক তার নতুন ধর্ম বিশ্বাসকে অপমান করতো। তিনি আরো বলেন, বিশ্বব্যাপী মুসলিম বিরোধী প্রতিক্রিয়া সম্পর্কেও তিনি উদ্বিগ্ন ছিলেন ।

তবে স্থানীয় পুলিশ বলছে, এটি সুস্পষ্ট নয় যে, এই তিনজন কতদিন একসঙ্গে বাস করতেন এবং আর্থারের ধর্মান্তরিত হওয়া ও সহিংসতা ঘটনার মধ্যকার সময় কত ছিল।

আর্থার দুটি হত্যাকান্ড, দুটি উত্তেজিত হামলা এবং তিনটি সশস্ত্র অপহরণ অভিযোগর মুখোমুখি।

কর্তৃপক্ষ আরো বলেছে , ব্র্যান্ডন রাসেল নামে আরেকজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলি উল্লেখ করা হয়নি।

সোমবার ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়,একটি ফেডারেল অভিযোগ জানিয়েছে, রাসেল আর্থারের আরেক রুমমেট ছিলেন এবং তিনি ফেডারেল বিস্ফোরক আইন লঙ্ঘন করেছেন।

অভিযোগের কারণে, দু’জন মৃত লোককে খুঁজে বের করতে,রাসেল শুক্রবারে আর্মি ন্যাশনাল গার্ড ট্রেনিং থেকে ফিরে এসেছিলেন এবং এক দিন পরে তাকে গ্রেপ্তার করা হয় যখন ফ্লোরিডায় গাড়ি চালাইতেছিলেন।

ফেডারেল কর্তৃপক্ষ বলছেন, তারা রাসেলের বাড়িতে এবং গ্যারেজে অনুসন্ধানের সময় বোমা তৈরির উপকরণ যেমন এ্যামোনিয়াম নাইট্রেট এবং তেজস্ক্রিয় পদার্থ পেয়েছেন। রাসেল, কথিত ডানপন্থী উইংসন্ত্রাসী টিমোথি ম্যাকভীয় প্রণীত ছবি তার শোবার ঘরে রেখেছিল।

যাই হোক, আর্থার বলেন, তার রুমমেট নব্য নাৎসি চ্যাট রুমে চ্যাট করছিলেন এবং তারা বলেছিলেন যে, তিনি মানুষজনকে হত্যা এবং অবকাঠামোতে বোমা হামলা করার হুমকি দিয়েছেন।

আর্থার পুলিশকে বলেন,তিনি একজন নওমুসলিম এবং রুমমেটরা তার নতুন ধর্মকে অবজ্ঞা করতো এবং তার কর্মের জন্য তাদের মৌলবাদী আচরণই দায়ী।আর্থার আরো বলেন,তিনি ইসলাম গ্রহণের পূর্বেও তাদের ইসলাম ধর্ম বিরোধী বর্ণবাদমূলক মতামত প্রচার করতো দেখেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত