আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মেলানিয়ার গায়ে ৫১,৫০০ ডলারের কোট

মেলানিয়ার গায়ে ৫১,৫০০ ডলারের কোট

জি সেভেন বৈঠকে যোগ দিতে এসে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যে ডিজাইনার কোটটি পরেছেন, তাতে সবার মাথা ঘুরে গিয়েছে।

ফ্যাশন ডিজাইনার ডোলস ও গাবানার তৈরি ফুলের কাজ করা থ্রি ডি এই কোটের দাম কত জানেন? ৫১,৫০০ মার্কিন ডলার!

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ধনকুবের, তা সকলের জানা। তবু ফার্স্ট লেডির কোট নিয়ে গুঞ্জন থামার কোনও লক্ষণ নেই। ইতালির সিসিলিতে ওই কোট পরে এক প্রাসাদের বাইরে গাড়ি থেকে নামেন তিনি।

এক মার্কিন সংবাদপত্র জানাচ্ছে, যে কোনও গড় আমেরিকানের পারিবারিক আয় এই সাড়ে একান্নহাজার ডলার।

ট্রাম্প ক্ষমতায় আসেন এই প্রতিশ্রুতি দিয়ে যে প্রত্যেক মার্কিনীর কাজের ব্যবস্থা করবেন তিনি। তাই প্রশ্ন উঠেছে, মেলানিয়ার কোটের দামে কতজনের চাকরি হতে পারে। তাতে দেখা যাচ্ছে, ক্যালিফোর্নিয়ার মত ধনী প্রদেশেও এই সাড়ে একান্নহাজার ডলার বাড়াবাড়ি রকমের বেশি। এতে অনেকের সারা বছরের মাইনে হয়ে যায়।

এছাড়াও পুলিশ অফিসার, লোকোমোটিভ ইঞ্জিনিয়ার, প্রাথমিক স্তরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিমানকর্মী ও লাইব্রেরিয়ানদের বার্ষিক মাইনের একটা বড় অংশ হতে পারে এই সাড়ে একান্নহাজার ডলার।

এখন মেলানিয়া বিয়েই করেছিলেন এক কোটি কোটিপতিকে, যিনি তাঁর এ ধরনের দুর্মূল্য ইচ্ছে যথন তখন মেটাতে পারবেন, স্রেফ একবার, ঘণ্টাকয়েক পরার জন্য সাড়ে একান্নহাজার ডলারের কোট কিনতে যাঁকে একবারও ভাবতে হবে না।

প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা অবশ্য দরদাম করে জিনিসপত্র কিনতেন বলে শোনা যায়। কিন্তু তাতে মেলানিয়ার কী?


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত