আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন নতুন একটি বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। একইসঙ্গে এটি সারা দেশে মোতায়েন ও ব্যাপক উৎপাদনের নির্দেশ দিয়েছেন। রোববার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

বিমানবিধ্বংসী অস্ত্রের ধরণটি কেমন কিংবা কখনই এটি পরীক্ষা করা হয়েছে এ ব্যাপারে কেসিএনএ কিছুই জানায়নি। তবে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দেশটির অ্যাকাডেমি অব ন্যাশনাল ডিফেন্স সায়েন্স এ অস্ত্র পরীক্ষার আয়োজন করেছিল। মার্কিন কালোতালিকাভুক্ত এই প্রতিষ্ঠানটি ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার পেছনে কাজ করছে বলে ধারণা করা হয়।

কেসিএনএ বলেছে, ‘অ্যাকাডেমি অব ন্যাশনাল ডিফেন্স সায়েন্স আয়োজিত নতুন ধরণের বিমানবিধ্বংসী অস্ত্রের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন কিম জং উন। এই অস্ত্র ব্যবস্থার সামর্থ্য ব্যাপকভাবে পরীক্ষা করা হয়েছে। এটি সারাদেশে মোতায়েনের জন্য ব্যাপকভাবে উৎপাদন প্রয়োজন যাতে আকাশপথে শত্রুর দখলতারিত্বের স্বপ্ন ধ্বংস করতে পারে।’

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও গত সপ্তাহে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পরীক্ষা বন্ধে দেশটির ঘনিষ্ঠ মিত্র চীনের আহ্বানও প্রত্যাখান করেছে পিয়ংইয়ং।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত