আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

অবশেষে স্নাতক ডিগ্রি পেলেন মার্ক জুকারবার্গ

অবশেষে স্নাতক ডিগ্রি পেলেন মার্ক জুকারবার্গ

অবশেষে স্নাতক ডিগ্রি পেলেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। উদ্ভাবনী সাফল্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হার্ভার্ড থেকে তিনি এই স্নাতক ডিগ্রি লাভ করেন।

অবশ্য শেষ পর্যন্ত এক যুগ পরে এসে গ্রাজুয়েশনের স্বীকৃতি পেলেন এই তরুণ ধনকুবের। তবে তা সম্মানসূচক।

বৃহস্পতিবার এই ডিগ্রি হাতে পাবার পর তিনি তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘মা, আমি সব সময় তোমাকে বলতাম আমি ফিরে যাবো এবং আমার ডিগ্রি অর্জন করবো।’ তার ওই পোস্টের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে দ্য ডেইলি মেইলে।

গ্রাজুয়েটিং ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যও দিয়েছেন জুকারবার্গ। নিজের স্নাতক না হওয়ার দিকে ইঙ্গিত করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি যা করতে পারিনি, আপনারা সেটা সম্পন্ন করুন।’

বিশ্বে আলোচিত কলেজ পর্ব থেকে সফল ড্রপআউটদের মধ্যে অন্যতম মার্ক জুকারবার্গ ২০০২ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সফটওয়্যার নিয়ে কাজ করার জন্য জুকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 'go-to campus software' ডেভেলপার হিসেবে খ্যাতি অর্জন করে নিয়েছিলেন। ওই সময় তিনি একটি 'Course Match' নামক প্রোগ্রাম বানান, যার সাহায্যে ছাত্রছাত্রীরা তাদের কোর্সের ভিত্তিতে ক্লাস নির্বাচন করতে পারতেন।

পরে ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়ার সময় বন্ধুদের সাথে মিলে প্রতিষ্ঠা করেন সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক। প্রযুক্তিপ্রেমী মানুষটি সেই সময়েই পড়াশোনা ছেড়ে দেন। তখনই শেষ হয়ে যায় জুকারবার্গের শিক্ষাজীবন। এরপর সারাক্ষণ থাকতে হয়েছে ফেসবুকের সঙ্গে। নিজ প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় সে সময়ই হার্ভার্ড ছেড়ে ক্যালিফোর্নিয়া যান তিনি। হার্ভার্ডের ডিগ্রি আর অর্জন করা হয়নি তার।

জুকারবার্গের উদ্ভাবনী সাফল্যের কারণে হার্ভারড বিশ্ববিদ্যালয় তাকে সম্মান সূচক স্নাতক ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত নেয়। শেষে বৃহস্পতিবার জুকারবার্গ তার ডিগ্রি হাতে পেলেন। এসময় জুকারবার্গের বাবা-মা তার সঙ্গে ছিলেন।

৩২ বছর বয়সী জুকারবার্গ তার গ্রাজুয়েশনের সম্মাননায় দেয়া বক্তব্যের মধ্য দিয়ে হার্ভার্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ বক্তা হিসেবেও নিজের নাম লেখালেন। গ্রাজুয়েটিং ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যও দিয়েছেন জুকারবার্গ। নিজের স্নাতক না হওয়ার দিকে ইঙ্গিত করে শিক্ষার্থীদের বলেছেন, ‘আমি যা করতে পারিনি, আপনারা সেটা সম্পন্ন করুন।’

বিশ্বের এই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়টি থেকে ছিটকে পড়াদের মধ্যে আছেন বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসও। ১৯৭৫ সালে হার্ভার্ডের পড়াশোনায় মাঝপথে ইতি টেনে ওই বছরই মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন তিনি। ২০০৭ সালে তাকেও সম্মানসূচক স্নাতক ডিগ্রি দিয়েছিল তার বিশ্ববিদ্যালয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত