আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পুতিন-ম্যাক্রোঁর প্রথম বৈঠক

পুতিন-ম্যাক্রোঁর প্রথম বৈঠক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে বৈঠক চলছে।

সোমবার প্যারিসের কাছে এ বৈঠকে কঠিন ভাষায় আলোচনার আগাম ঘোষণা দিয়েছেন ম্যাক্রোঁ। সিরিয়া ও ইউক্রেন ইস্যুতে রাশিয়ার অবস্থান নিয়ে কথা বলছেন তিনি।

সম্প্রতি ম্যাক্রোঁর নির্বাচনী প্রচারশিবির তাদের বিরুদ্ধে রাশিয়ার সাইবার হামলার অভিযোগ করে।

ইতালির সিসিলিতে সদ্য শেষ হওয়া জি-৭-এর শীর্ষ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ‘রাশিয়ার সঙ্গে কথা বলা খুবই জরুরি। কারণ এমন কতগুলো আন্তর্জাতিক ইস্যু রয়েছে, যা তাদের সঙ্গে কঠোর সংলাপে না বসলে মীমাংসা হবে না।’

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধিতাকারী আরর সুন্নি ও কুর্দি বাহিনীর সমর্থনকারী জোটে রয়েছে ফ্রান্স। কিন্তু রাশিয়া বাশারকে সমর্থন করছে এবং সামরিক রসদ দিয়ে সাহায্য করছে।

এ ছাড়া ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের তীব্র সমালোচনা করে আসছে ফ্রান্স। ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে রুশ ফেডারেশনে যুক্ত করায় মস্কোর বিরোধিতা করে প্যারিস। এ কারণে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার সঙ্গেও রয়েছে ফ্রান্স।

প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ক্ষমতায় থাকার সময় থেকে রাশিয়ার সঙ্গে ফ্রান্সের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। সিরিয়া নিয়ে রাশিয়ার ওপর যুদ্ধাপরাধের অভিযোগ আনায় গত বছর অক্টোবর মাসে ফ্রান্সে সফর বাতিল করেন পুতিন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত