আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ট্রাম্পকে ছেড়ে যাচ্ছেন যোগাযোগ পরিচালক

ট্রাম্পকে ছেড়ে যাচ্ছেন যোগাযোগ পরিচালক

নানা নাটকীয়তার মধ্যে কোনঠাঁসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগাযোগ পরিচালক এবার তাকে ছেড়ে যাচ্ছেন।

দায়িত্ব নেওয়ার তিন মাসের মাথায় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্পের যোগাযোগ পরিচালক মাইক ডুবকে।

হোয়াইট হাউসের উপদেষ্টা কেলিয়ান কনওয়ে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স অনলাইনের।

ফক্স নিউজকে দেওয়ার এক সাক্ষাৎকারে কনওয়ে বলেছেন, ‘তিনি (ডুবকে) হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং পরিষ্কারভাবে জানিয়েছেন, প্রেসিডেন্টের আন্তর্জাতিক সফর পর্যন্ত তাকে দেখা যাবে।’ মধ্যপ্রাচ্য ও ইউরোপে ট্রাম্পের প্রথম বিদেশ সফরকে ইঙ্গিত করে এ কথা বলেছেন তিনি।

ট্রাম্প প্রশাসনের যোগাযোগ পরিচালক হিসেবে মার্চ মাসে কাজে যোগ দেন ডুবকে। ১৮ মে তিনি পদত্যাগপত্র দিয়েছেন। তবে ঠিক কবে তিনি কাজ ছেড়ে যাচ্ছেন, তা জানাননি। ডুবকের পদত্যাগ সম্পর্কে কনওয়ের ঘোষণার আগেই এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছিল অ্যাক্সিওস নিউজ।

রাশিয়ার সঙ্গে ট্রাম্পের ক্যাম্পেইন টিমের আঁতাত সম্পর্কে সিনেট কমিটি ও এফবিআইয়ের তদন্তের মধ্যেই পদত্যাগ করলেন ডুবকে। এদিকে, পরিস্থিতি শামাল দিতে এবং উদ্ভূত প্রশ্নের জবাব দিতে নতুন করে প্রশাসন ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে হোয়াইট হাউস। বিভিন্ন প্রশ্ন ও তদন্তকে শামাল দিতে ‘ওয়ার রুম’ নামে শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত