আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

প্যারিস জলবায়ু চুক্তিতে থাকছে না যুক্তরাষ্ট্র!

প্যারিস জলবায়ু চুক্তিতে থাকছে না যুক্তরাষ্ট্র!

জলবায়ু পরিবর্তন মোকাবিলাবিষয়ক প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো।

শনিবার ইতালিতে অনুষ্ঠিত ধনী দেশগুলোর সংগঠন জি-৭- এর শীর্ষ সম্মেলনে জলবায়ু চুক্তি মেনে চলায় তার দেশের প্রতিশ্রুতি বহাল রাখার বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানান ট্রাম্প। তখন বলেছিলেন, যুক্তরাষ্ট্রে ফিরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি এবং চলতি সপ্তাহে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

ট্রাম্পের মতে জলবায়ু পরিবর্তনের বিষয়টি একটি গুজব, যা ছড়িয়েছে চীন। তার ঘনিষ্ট মহল থেকে জানা গেছে, এখনো তিনি এমনই মনে করেন।

২০১৫ সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যে ২০০ দেশ ঐতিহাসিক প্যারিস চুক্তিকে সমর্থন করে। এ চুক্তির প্রধান লক্ষ্য কার্বন নিঃসরণ কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা।

ট্রাম্পের সিদ্ধান্তের খবরের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার যুদ্ধের নেতৃত্ব নিতে প্রস্তুত ইউরোপ।

ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট সেফকোভিক বার্তাসংস্থাকে রয়টার্সকে বলেছেন, ‘তারা যদি সরে দাঁড়ায় তাহলে তা হবে হাতাশাজনক কিন্তু আমি সত্যিই মনে করি না, এতে মানবকল্যাণের পদক্ষেপ থমকে যাবে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত