আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ফিলিপাইনে উগ্রপন্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত ১২৯

ফিলিপাইনে উগ্রপন্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত ১২৯

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে উগ্র জঙ্গি গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ১২৯ জন নিহত হয়েছে।

দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, সন্ত্রাসীরা এখনো সেখানে শক্ত প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সাধারন জনগণকে পণবন্দি করে রেখেছে।

ফিলিপাইনের মারাভি শহরে আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের অবস্থানে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে বুধবার রকেট হামলা চালানো হয়েছে।

সন্ত্রাসীদের খোঁজে সেনাবাহিনীকে বাড়ি বাড়ি গিয়ে তল্লাসী করতে দেখা গেছে।

ফিলিপাইনের নিরাপত্তা বাহিনী গত সপ্তাহের (মঙ্গলবার) মার্কিন প্রশাসনের তালিকাভুক্ত ফিলিপাইনের একজন দাগী সন্ত্রাসীকে আটক করার চেষ্টা করলে মুসলিম অধ্যুষিত ওই শহর জুড়ে বন্দুকধারীরা আইএসের কালো পতাকা উড়ায় এবং তখন থেকেই দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে আসা সন্ত্রাসী কমান্ডার ইসনিলন হাপিলন মারাভি শহরে লুকিয়ে আছে বলে বুধবার ফিলিপাইনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেস্তিতুতো পাদিলা জানিয়েছেন।

তিনি জানান, শহরটিকে নিয়ন্ত্রণ আনতে এবং হেপিলনের খোঁজে চালানো অভিযানে ৮৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাশাপাশি এসব অভিযানে নিরাপত্তা বাহিনীর ২১ জন সদস্য এবং ১৯ বেসামরিক ব্যক্তি নিহত হয়।

তিনি বলেন, চলমান সংকট নিরসনে সেনাবাহিনী খুবই ইতিবাচক সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত