আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

প্যারিস জলবায়ু চুক্তিতে নেতৃত্ব দেবে চীন-ইইউ

প্যারিস জলবায়ু চুক্তিতে নেতৃত্ব দেবে চীন-ইইউ

জি-সেভেন এর বৈঠকে জলবায়ু পরিবর্তন রোধে প্যারিস চুক্তি কার্যকরের বিষয়ে এখন নেতৃত্ব দেবার জন্য প্রস্তুত হচ্ছে চীন এবং ইউরোপীয় ইউনিয়ন।

গত শনিবার জি-সেভেন এর বৈঠকে জলবায়ু পরিবর্তন রোধে প্যারিস চুক্তি কার্যকরের বিষয়ে জোটভুক্ত ছয়টি দেশ একমত হলেও, তাদের সঙ্গে ঐক্য জানাতে অস্বীকার করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাভাবিকভাবেই এ নিয়ে যুক্তরাষ্ট্রের এতদিনকার নেতৃত্ব আর কার্যকর থাকছে না।

বৃহস্পতিবার (১ জুন) যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

ফলে এই ইস্যুতে এখন নেতৃত্ব দেবার জন্য প্রস্তুত হচ্ছে চীন এবং ইউরোপীয় ইউনিয়ন।

শুক্রবার ব্রাসেলস সম্মেলনে চীন ও ইইউ এ নিয়ে একটি যৌথ বিবৃতি দিতে যাচ্ছে বলে জানতে পেরেছে বিবিসি।

প্যারিস চুক্তি বাস্তবায়নে সর্বোচ্চ রাজনৈতিক প্রতিশ্রুতির উপর জোড় দেয়া হয়েছে ঐ বিবৃতিতে।

ধারণা করা হচ্ছে, চীন এবং ইইউ এর এই অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রকে কিছুটা চাপের মধ্যে ফেলবে।

বলা হচ্ছে, গত বছর থেকেই চীন এবং ইইউ জলবায়ু পরিবর্তন এবং ক্লিন এনার্জি নিয়ে ঐকমত্যে পৌঁছে একটি যৌথ বিবৃতি দেবার বিষয়ে কাজ করছিল।

প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার আগেই, জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার ব্যাপারে অবস্থান ছিল ট্রাম্পের।

সেই ধারাবাহিকতায়, ট্রাম্প জানিয়েছেন, প্যারিস জলবায়ু চুক্তিতে থাকা না থাকার বিষয়ে তিনি শীঘ্রই ঘোষণা দেবেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত