আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

যুক্তরাষ্ট্রের ভিসা দিতে আবেদনকারীর ফেসবুকের কর্মকাণ্ড খতিয়ে দেখা হবে

যুক্তরাষ্ট্রের ভিসা দিতে আবেদনকারীর ফেসবুকের কর্মকাণ্ড খতিয়ে দেখা হবে

যুক্তরাষ্ট্রের ভিসা দিতে এখন থেকে আবেদনকারীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের গত পাঁচ বছরের কর্মকাণ্ড খতিয়ে দেখা হবে।

যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশ্বের সব দেশের আবেদনকারীর ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য যাচাই-বাছাইয়ের জন্য নতুন করে একগুচ্ছ প্রশ্ন যুক্ত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মকাণ্ড খতিয়ে দেখার পাশাপাশি আর যে গুরুত্বপূর্ণ অংশ যুক্ত হয়েছে, তা হলো- গত ১৫ বছরে আবেদনকারীর যাবতীয় কৃতকর্মের বিবরণ দিতে হবে। এই ১৫ বছরে তিনি কোথায় চাকরি করেছেন, কোথায় থেকেছেন, আবাসিক ঠিকানা পরিবর্তন করা হয়েছে কি না- এমন খুনিনাটি বিবরণ দেওয়া লাগবে।

ভিসা পাওয়ার আবেদনকারীর তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে নতুন এসব প্রশ্ন যুক্ত করে গত ২৩ মে তা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয়। তবে এর বিরুদ্ধে কঠোর সমালোচনা রয়েছে যুক্তরাষ্ট্রের শিক্ষাবিষয়ক কর্মকর্তা ও শিক্ষকদের। তাদের আশঙ্কা, কঠোর এ বিধিবিধানের বোঝা ভিসা প্রক্রিয়া দীর্ঘায়িত করবে এবং যুক্তরাষ্ট্রে আসতে চাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিজ্ঞানীরা আগ্রহ হারাবে।

নতুন প্রক্রিয়ায় কনস্যুলার অফিস আবেদনকারীর পূর্বের পাসপোর্ট নম্বর, গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনার তথ্য, ই-মেইল ও ফোন নম্বর এবং চাকরি ও ভ্রমণবৃত্তান্তসহ গত ১৫ বছরের জীবনবৃত্তান্ত জানতেই চাইবে।

স্থানীয় সময় বুধবার এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পরিচয় নিশ্চিত হওয়া ও জাতীয় নিরাপত্তার স্বার্থে কর্মকর্তারা অতিরিক্ত এসব তথ্য চাইতে পারবে।

নির্বাচনী প্রচারের সময় ভিসা ব্যবস্থা কড়াকড়ি করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, সেই মতো এবার করে দেখাচ্ছেন তিনি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত