আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে বিশ্ববাজারে ফের কমল তেলের দাম

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে বিশ্ববাজারে ফের কমল তেলের দাম

বিশ্ববাজারে আবার কমেছে জ্বালানি তেলের দাম। শুক্রবার ১ শতাংশের বেশি পড়ে যায় তেলের দাম। অশোধিত তেলের দাম গতকাল কমে ৫০ ডলারে নেমে আসে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক অপরিশোধিত তেলের দাম নেমে আসে ৪৭ দশমিক ৭৪ ডলারে। এ নিয়ে সপ্তাহের ব্যবধানে তেলের দাম কমল প্রায় ৪ শতাংশ।

কিছুদিন আগে উত্তোলন কমানোর চুক্তির মেয়াদ ৯ মাস বাড়ানোর সিদ্ধান্ত নেয় তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। এরপরও কমতে থাকে দাম। বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল, চুক্তির মেয়াদ ১২ মাস পর্যন্ত বাড়াবে ওপেক। এ পরিস্থিতিতে গত বৃহস্পতিবার প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর এই সংবাদে ব্যাপক ধস নামে আন্তর্জাতিক তেলের বাজারে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, প্যারিস জলবায়ু চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে কিছুটা টানাপোড়েনে ছিলেন বিনিয়োগকারীরা। এ চুক্তি থেকে সরে গেলে, যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের উত্তোলন বাড়াবে বলে আশঙ্কা করছেন তাঁরা। এ আশঙ্কাই উসকে দিয়ে সরে দাঁড়ানোর বিষয়ে সাফ জানিয়ে দিলেন ট্রাম্প। এর আগে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসবেন।

২০১৫ সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যে ২০০ দেশ সমন্বিতভাবে প্যারিস চুক্তিকে সমর্থন করে। এই চুক্তির প্রধান লক্ষ্য কার্বন নিঃসরণ কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি কমিয়ে রাখা। এখন এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা মানেই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে প্রশ্রয় দিয়ে জ্বালানি তেলের উত্তোলন না কমানো।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, অশোধিত তেল বা প্রাকৃতিক গ্যাসের উত্তোলন বাড়াতে যে চুক্তি বাধা দেবে, তা থেকে ট্রাম্প সরে আসবেন বলে মনে হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত