আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

লন্ডনে সন্ত্রাসী হামলার দুই হামলাকারী নিহত

লন্ডনে সন্ত্রাসী হামলার দুই হামলাকারী নিহত

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার দুই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। এখনও পালিয়ে রয়েছে তিনজন হামলাকারী। এছাড়া কাছেই বরো মার্কেটে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন দ্য টেলিগ্রাফের সাংবাদিক হ্যারি ইয়র্কে। এই ঘটনায় আহতদের জন্য জরুরি অ্যাম্বুলেন্স সুবিধা দিচ্ছে লন্ডন। লিভারপুল স্ট্রিট হোটেলে আশ্রয় নিয়েছেন ২০ জন আহত ব্রিটিশ।


শনিবার রাতে যুক্তরাজ্যের লন্ডনে ব্রিজে একটি ভ্যানের ধাক্কায় কয়েকজন পথচারী আহত হন। পরে ওই ভ্যান থেকে চারজন ব্যক্তি বড় আকারের ছুরি নিয়ে নেমে পড়ে। ব্রিজের কাছেই বরো মার্কেটে আরেকটি সন্ত্রাসী হামলা সামাল দেওয়া হয় বলে জানায় দেশটির পুলিশ। সেখানে কয়েকজনকে ছুরিকাঘাত করে ভ্যান থেকে নেমে আসা ব্যক্তিরা।তাদের ‍উপর গুলি চালায় পুলিশ। পুলিশ জানায়, এই ঘটনায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া ভক্সহলে আরেকটি ঘটনা সামাল দেওয়া হচ্ছে জানানো হলেও সেটা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে জানায় স্কটল্যান্ড ইয়ার্ড।


হামলার ঘটনায় লন্ডন ব্রিজে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ইতোমধ্যে সেই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন তিনি। এই বিষয়ে রবিবার সকালে সরকারি জরুরি বৈঠকে বসবেন তিনি। এছাড়া এই ঘটনায় শোক জানিয়েছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘লন্ডনে হতাহতদের ও তাদের পরিবারের প্রতি সমবেদনা। দ্রুত পদক্ষেপ নেওয়ায় ধন্যবাদ।’


এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, লন্ডনের মেয়র সাদিক খান, মার্কিন পপ তারকা আরিয়ানা গ্র্যান্দেও শোক প্রকাশ করেছেন।


সূত্র: বিবিসি

শেয়ার করুন

পাঠকের মতামত