আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

লন্ডন হামলার হোতাদের ‘পরিচয় জেনেছে’ পুলিশ

লন্ডন হামলার হোতাদের ‘পরিচয় জেনেছে’ পুলিশ

হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। ছবি: সংগৃহীত

৩ জুন শনিবার রাতে লন্ডনের জনপ্রিয় লন্ডন ব্রিজ ও বারা মার্কেটে হামলার মূল হোতাদের পরিচয় নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ পুলিশ। লন্ডন মেট্রেপলিটন পুলিশ হোতাদের নাম যত দ্রুত সম্ভব প্রকাশ করা হবে বলে জানিয়েছেন। সাধারণ নির্বাচনের মাত্র চারদিন আগে গত শনিবার রাতে লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে দেওয়ার পর ছুরি হাতে সাধারণ মানুষের ওপর চড়াও হয় তিন হামলাকারী। এতে ৭ জন নিহত ও অন্তত ৪৮ জন আহত হন।


আহতদের মধ্যে ২১ জনের অবস্থা এখনো গুরুতর বলে জানিয়েছেন লন্ডন মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মার্ক রাওলি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মার্ক টার্নবুল লন্ডন ব্রিজ ও বারা মার্কেট হামলায় তার দেশের চারজনের আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। আর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসী হামলায় তার দেশের একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আরও একজনের খোঁজ পাওয়া যাচ্ছে না।


গত তিন মাসের ব্যাবধানে এটি ইংল্যান্ডে তৃতীয় বড় ধরনের সন্ত্রাসী হামলা। এদিকে শনিবারের হামলার দায় স্বীকার করে বার্তা পাঠিয়েছে ইসলামিক স্টেট। ৫ জুন সোমবার সকালে ব্রিটিশ পুলিশ জানায়, তাদের কর্মকর্তারা পূর্ব লন্ডনের নিউহ্যাম ও বার্কিং এলাকার দুটি ঠিকানায় তল্লাশি চালিয়েছেন। এর মধ্যে বার্কিং থেকে ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে পরে ছেড়ে দেওয়া হয়। এদিকে নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বরাতে বিবিসি জানিয়েছে, হামলাকারীদের একজনের ব্যাপারে পুলিশকে আগে থেকে সতর্ক করা হলেও তারা গুরুত্ব দেয়নি। মাত্র দুই বছরের মধ্যে ওই হামলাকারী বদলে যায় বলে ওই ব্যক্তির ভাষ্য।


তিনি বলেন, ‘আমরা এমনই একটি হামলা নিয়ে দুজন কথা বলছিলাম। সেসময় খেয়াল করলাম, সে অন্য উগ্রবাদীদের মতোই হামলার পক্ষে নানা কারণ দেখাচ্ছে। ওই দিনই আমি বুঝতে পারলাম এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলাম।’ এদিকে সাধারণ নির্বাচনের আগে আগে এমন হামলার ঘটনা ঘটলেও প্রধানমন্ত্রী থেরেসা মে নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। হামলার ঘটনায় শোক জানিয়ে যুক্তরাজ্যের বেশিরভাগ দল রোববার নির্বাচনের প্রচারকাজ স্থগিত রেখেছিল। সোমবার সকাল থেকে তা আবার শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

 

শেয়ার করুন

পাঠকের মতামত