আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

হামলা সত্ত্বেও যথাসময়ে যুক্তরাজ্যে নির্বাচন হবে: থেরেসা মে

হামলা সত্ত্বেও যথাসময়ে যুক্তরাজ্যে নির্বাচন হবে: থেরেসা মে

থেরেসা মে। ফাইল ছবি

লন্ডনে সন্ত্রাসী হামলার পরেও জাতীয় নির্বাচন পূর্বনির্ধারিত ৮ জুনেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। গত ৩ জুন শনিবার সাপ্তাহিক ছুটির রাতে লন্ডনের ব্রিজে পথচারীদের উপর দিয়ে গাড়ি চালানোর হামলায় ছয় জন নিহত হন। এদিকে, নির্বাচনের চারদিন আগে এ হামলার পর প্রধান রাজনৈতিক দল টোরি, লেবার পার্টি এবং লিবডেমের নেতারা ৪ জুন রোববার সকালে নির্বাচনী প্রচারণা স্থগিত করার ঘোষণা দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার আহ্বান জানান।


কিন্তু এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী থেরেসা মে এক ঘোষণায় জানিয়েছেন, হামলা সত্ত্বেও নির্বাচন সময়মতোই হবে। পুনরায় নির্বাচনী প্রচারণাও শুরু হবে ৫ জুন সোমবার থেকে। নিরীহ, নিরস্ত্র জনতার ওপর হামলার ঘটনারও নিন্দা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘যথেষ্ট হয়েছে।’ প্রসঙ্গত, ম্যানচেস্টারে হামলার রেশ না কাটতেই নির্বাচনের মাত্র চার দিন আগে ৩ জুন শনিবার আবারও সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হয় যুক্তরাজ্যের রাজধানী লন্ডন।


স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, এই হামলায় ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে পুলিশের গুলিতে নিহত ৩ জন আক্রমণকারী রয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। কাছাকাছি সময়ে নিকটবর্তী বারা মার্কেট এলাকায় ছুরি হাতে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে কয়েকজন দুষ্কৃতিকারী। 


লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস অন্তত ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার খবর দিয়েছে। এর বাইরে আহত আরও কয়েকজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। লন্ডন মহানগর পুলিশ জানিয়েছে, তারা লন্ডন ব্রিজ ও বারা মার্কেটের ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করছে। এদিকে, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহবান জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। 

 

শেয়ার করুন

পাঠকের মতামত