আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ফ্লোরিডায় ৪ জনকে হত্যা করে বন্দুকধারীর আত্মহত্যা

ফ্লোরিডায় ৪ জনকে হত্যা করে বন্দুকধারীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছেন। তবে এটি কোনো সন্ত্রাসী হামলার ঘটনা নয় বলে দাবি করেছে স্থানীয় পুলিশ।

অরল্যান্ডোর উত্তর-পূর্বাঞ্চলে সোমবার (৫ জুন) স্থানীয় সময় সকালের দিকে একটি শিল্প এলাকায় এ গুলির ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনাটি ঘটে ফিয়ামা ইনকর্পোরেশন নামক প্রতিষ্ঠানে।

শেরিফ জেরি ডেমিংস-এর বরাত দিয়ে সিএনএন সহ একাধিক আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে, ওই বন্দুকধারী ছিলেন ফিয়ামা ইনকর্পোরেশন নামক প্রতিষ্ঠানের একজন বহিষ্কৃত কর্মচারী। চলতি বছরের এপ্রিল মাসে তাকে বরখাস্ত করা হয়েছিল।

শেরিফ কার্যালয় থেকে জানানো হয়েছে, গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ ও এফবিআই সদস্যরা পৌঁছেছেন।

এর আগে গত বছর ১২ জুন ফ্লোরিডার অরল্যান্ডোতে একটি নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত হয়েছিলেন। ৯/১১ হামলার পর সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার ঘটনা ছিল এটি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত