আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এফবিআইয়ের প্রধান হিসেবে ট্রাম্পের পছন্দ রে

এফবিআইয়ের প্রধান হিসেবে ট্রাম্পের পছন্দ রে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আইনজীবী ক্রিস্টোফার রেকে এফবিআইয়ের প্রধান হিসেবে মনোনয়ন দিচ্ছেন তিনি।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রাক্তন পরিচালক জেমস কোমিকে প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ বহিষ্কার করায় গত মাস থেকে পদটি ফাঁকা রয়েছে।

প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ক্রিস্টোফার রে।

ব্রিজগেট কেলেঙ্কারীর সময় ট্রাম্পের সমভাবাপন্ন নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টির হয়ে মামলা লড়েছিলেন ক্রিস্টোফার রে।

এদিকে, ট্রাম্প মনোনয়ন দিলেও রের নিয়োগ চূড়ান্ত হতে সিনেটের অনুমোদন লাগবে। বিদগ্ধ এই আইনজীবী ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রিধারী। কিং অ্যান্ড স্পালডিং নামে একটি আইন সহায়তা প্রতিষ্ঠানের অংশীদার তিনি।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে কাজ করার সময় তিনি ক্রিমিনাল ডিভিশনের নেতৃত্ব দেন। জ্বালানি কোম্পানি এনরনের প্রতারণা মামলাসহ বড় বড় দুর্নীতির মামলা পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে ক্রিস্টোফার রের।

৯/১১ হামলার পর বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার। নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে রেকে ‘নিরাপদ ও মূলধারা পছন্দ’ হিবেসে অভিহিত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পও এ পদে কোনো রাজনীতিককে নিয়োগের বিরুদ্ধে আছেন। তা ছাড়া এ পদে সাধারণত অরাজনৈতিক ব্যক্তিকেই নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে, জেমস কোমিকে ট্রাম্পের বহিষ্কার ও ট্রাম্প টিমের সঙ্গে রাশিয়ার আঁতাত নিয়ে তদন্ত চলছে। সিনেট কমিটি কোমিকে জিজ্ঞাসাবাদ করছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত