দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস
কাতারের প্রতি সহানুভূতি দেখালে জেল
আরব আমিরাতের নাগরিকদের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে আমিরাতের সংবাদপত্র গালফ নিউজ এবং প্যান-আরব চ্যানেল আল-অ্যারাবিয়া৷ সোমবার কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আরব আমিরাতসহ কয়েকটি আরব রাষ্ট্র৷
আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল-শামসিকে উদ্ধৃত করে গালফ নিউজ জানিয়েছে, ‘‘কাতারের প্রতি যে বা যারা সমবেদনা বা কোনো রকম পক্ষপাত দেখাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ সামাজিক মাধ্যমে হোক কিংবা লিখিত বা ভিডিও বা অন্য যেভাবেই হোক, আরব আমিরাতের সিদ্ধান্তের বাইরে গেলে জেল-জরিমানা করা হবে৷”
নিয়মভঙ্গকারীকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেয়া হতে পারে৷ আর জরিমানার পরিমাণ হতে পারে কমপক্ষে পাঁচ লক্ষ দিরহাম৷
সোমবার সৌদি আরব ও আরব আমিরাতসহ কয়েকটি দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের পর টুইটারে অনেককেই এই সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে কথা বলতে দেখা গেছে৷ আরব বিশ্ব, বিশেষ করে সৌদি আরবে সামাজিক মাধ্যমগুলোর মধ্যে টুইটার বেশ জনপ্রিয়৷
প্রথমে প্রশংসা, পরে ঐক্যের কথা :
কাতারের বিরুদ্ধে আরব রাষ্ট্রগুলো পদক্ষেপ নেয়ায় প্রথমে তাদের প্রশংসা করে মঙ্গলবার টুইট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
অবশ্য পরে সৌদি আরবের বাদশার সঙ্গে টেলিফোনে আলাপ করেন ট্রাম্প৷ সেই সময় তিনি আরব রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বলে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে৷
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
News Desk
শেয়ার করুন