আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মিয়ানমারের বিধ্বস্ত বিমানের ৩ লাশ ও ১৫ যাত্রী জীবিত উদ্ধার

মিয়ানমারের বিধ্বস্ত বিমানের ৩ লাশ ও ১৫ যাত্রী জীবিত উদ্ধার

বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করছে ডুবুরি দল। ছবি: সংগৃহীত।

১২২ আরোহী নিয়ে মিয়ানমারের নিখোঁজ সামরিক বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে ও তিনজনের লাশ পাওয়া গেছে। দেশটির সামরিক বাহিনীর দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানায়, ৮ জুন বৃহস্পতিবার সকালে আন্দামান সাগরে এসব খুঁজে পাওয়া যায়। উড়োজাহাজটি মায়িক শহর থেকে ইয়াঙ্গুনে যাচ্ছিল।  এছাড়া ১৫ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর। গতকাল ৭ জুন বুধবার বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়ার পর এসব যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়


নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ একজন নারী, একজন পুরুষ ও একটি শিশুর লাশ খুঁজে পেয়েছে। লাগেজের টুকরো, নিরাপত্তা জ্যাকেট ও একটি টায়ার পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, টায়ারটি উড়োজাহাজের চাকার। দেশটির সেনাবাহিনী তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর লাংলোন থেকে ৩৫ কিলোমিটার দূরে নৌবাহিনীর একটি জাহাজ তিনজনের লাশ খুঁজে পায়। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলের মিয়েক শহর থেকে রাজধানী ইয়াঙ্গুনের উদ্দেশে যাত্রা শুরুর পর পরই বিমানটি নিখোঁজ হয়। মিয়েক শহরের পর্যটন কর্মকর্তা নাইং লিন জ্য বলেন, দাওয়েই শহর থেকে ১৩০ মাইল (২১৮ কিলোমিটার) দূরে সাগরে তারা বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন।


মিয়ানমার সেনাপ্রধানের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে সময় বিমানটি দাওয়েই শহরের ২০ মাইল পশ্চিমে আন্দামান সাগরের আকাশে ছিল। বিবৃতিতে আরও বলা হয়, বিমানটি নিখোঁজের পরপরই তল্লাশি অভিযানে সাগরে জাহাজ নৌ বাহিনীর ৪ টি জাহাজ মোতায়েনের পাশাপাশি বিমান বাহিনীর দুটি বিমান পাঠানো হয়েছে।  


এদিকে বিমানের যাত্রীসংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময় ভিন্ন সংখ্যা দেখা যাচ্ছে। সর্বশেষ যে সংখ্যার কথা বলা হচ্ছে তা হলো ১২২। দেশটির সেনাপ্রধানের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, উড়োজাহাজে থাকা আরোহীদের অর্ধেকের বেশি সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্য। এর মধ্যে ১৫টি শিশু, ৩৫ জন সেনা ও ১৪ জন ক্রু রয়েছেন।

 

শেয়ার করুন

পাঠকের মতামত