আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কাতারে চার বিমান খাদ্যসামগ্রী পাঠিয়েছে ইরান

কাতারে চার বিমান খাদ্যসামগ্রী পাঠিয়েছে ইরান

কাতারে চার বিমান খাদ্যসামগ্রী পাঠিয়েছে ইরান। দেশটি পরিকল্পনা করেছে, প্রতিদিন ১০০ টন ফলমূল ও শাকসবজি পাঠাবে কাতারে।

খাদ্যপণ্যের জন্য বরাবরই আমদানিনির্ভর কাতার। তাদেরকে খাদ্য সরবরাহকারী দেশগুলো তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় সম্ভাব্য খাদ্যসংকট মোকাবিলায় ইরান পাশে এসে দাঁড়িয়েছে।

খাদ্যের সরবরাহ নিশ্চিত রাখার জন্য ইরান ও তুরস্কের সঙ্গে কথা বলেছে কাতার। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর- উপসাগরীয় এই বড় চারটি দেশ কাতারের সঙ্গে হঠাৎ সম্পর্কচ্ছেদ করায় খাদ্য সংকটের সম্ভাবনা দেখা দেয়। কাতারবিরোধী দেশগুলোর অভিযোগ, সন্ত্রাসে অর্থায়ন ও ইরানকে সমর্থন করছে কাতার। ফলে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় তারা।

মাত্র ২৫ লাখ মানুষের দেশ কাতার প্রতিদিনের খাদ্যপণ্যের ৮০ শতাংশ আমদানি করে থাকে। প্রতিবেশী উপসাগরীয় আরব দেশগুলো থেকে তাদের দেশে প্রয়োজনীয় এ খাদ্যদ্রব্য আসে। কিন্তু হঠাৎ সম্পর্ক ছিন্ন করায় খাদ্য সরবরাহ ব্যবস্থায় সাময়িক অসুবিধার মুখে পড়েছে কাতার।

মধ্যপ্রাচ্যে সৌদি আরবের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরান। পরস্পরের প্রতি বিরূপ মনোভাব পোষণকারী এ দুই দেশ এখন ওই অঞ্চলের রাজনীতিতে প্রধান্য বিস্তারকারী শক্তি। তবে সংকট সমাধানের জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত