আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

লন্ডনে ২৭ তলা ভবনে অগ্নিকাণ্ড : ১২ জন নিহত

লন্ডনে ২৭ তলা ভবনে অগ্নিকাণ্ড : ১২ জন নিহত

লন্ডনে ২৭ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ জনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক।

মঙ্গলবার গভীর রাতে পশ্চিম লন্ডনের টাওয়ার ব্লকের গ্রিনফেল টাওয়ারে আগুন লাগে। পুলিশ বলছে, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

নর্থ কেনসিংটনের এই বহুতল ভবনে আগুন লাগার পর আটকা পড়া বাসিন্দাদের বাঁচার আকুতি ও সাহায্য চাওয়ার মর্মান্তিক ঘটনার বর্ণনা দিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ভবনের বাসিন্দারা কীভাবে তাদের শিশুদের বাঁচানোর চেষ্টা করেছেন, সেই হৃদয়বিদারক মুহূর্তের সাক্ষী হয়েছেন অনেকে।

অগ্নিনির্বাপণ কর্মীরা অধিকাংশ বাসিন্দাদের উদ্ধার করেছেন। কিন্তু লন্ডন মেয়র সাদিক খান বলেছেন, এখনো অনেক লোকে হিসাব পাওয়া যায়নি।

২৭ তলাবিশিষ্টি এই আবাসিক ভবনে এখনো আগুন জ্বলছে। সারা রাত দাউ দাউ করেছে জ্বলছে ভবনটি। আশঙ্কা করা হচ্ছে, ভবনটি ধসে পড়তে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে তারা আলো দেখেছেন- সম্ভবত টর্চ বা মোবাইল ফোনের আলো- টাওয়ারের শেষতলায় আলোগুলো জ্বলছি। অনেকে জানালার কাছে ছিল, কারো কারো হাতে তাদের ছোট ছোট সন্তান ছিল।

ধারণা করা হচ্ছে, মধ্যরাতে যখন এই ভবনে আগুন ধরে যায়, তখন সেখানে কয়েক শ লোক ছিল। অধিকাংশই ছিল ঘুমে।

মেট্রোপলিটন পুলিশের কমান্ডার স্টুয়ার্ট কানডি বলেছেন, এই সময়ে আমি ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারি। কিন্তু আগামী কয়েক দিনের জটিল এই উদ্ধারাভিযানে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

তবে আগুন লাগার কারণ সম্পর্কে এত অল্প সময়ে কিছু বলা যাচ্ছে না বলে জানান কমান্ডার স্টুয়ার্ট কানডি। এদিকে, লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন লাগা এই ভবনের ২০টি তলায় ১২০টি আবাসিক ফ্লাট রয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত