আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

লন্ডনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা নিয়ে বিতর্ক

লন্ডনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা নিয়ে বিতর্ক

লন্ডনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আসলে ঠিক কত মানুষ নিহত হয়েছে, এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয় পুলিশের দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত সেখানে তবে তাদের সংখ্যা কত, এর সঠিক হিসেব কর্তৃপক্ষ দিতে পারছে না।

কিন্তু ব্রিটেনের জনপ্রিয় সঙ্গীতশিল্পী লিলি অ্যালেন দাবি করেছেন, লন্ডনের গ্রেনফেল টাওয়ারে নিহতের প্রকৃত সংখ্যা আসলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

আরেক জন শিল্পী র‌্যাপার আকালা দাবি করছেন, নিহতের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন যে গ্রেনফেল টাওয়ারে নিহতের প্রকৃত সংখ্যা যে অনেক বেশি, সেটি মিডিয়া জানে; তারপরও তারা প্রকৃত সংখ্যা প্রচার করছে না।

এদিকে, বিবিসি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছে যে এই ঘটনায় অন্তত ৭৬ জন এখনো নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত একটি পরিবারের পাঁচ সদস্যও রয়েছেন।

নিহতের প্রকৃত সংখ্যা কত, তা জানানোর দায়িত্ব লন্ডনের মেট্রোপলিটন পুলিশের। তাদের দিক থেকে অবশ্য এখন পর্যন্ত নিহতের সংখ্যা কত হতে পারে তার কোনো পরিস্কার ধারণা দেওয়া হয়নি।

এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ব্রিটেনে প্রধানমন্ত্রী তেরেসা মে’র সরকার প্রচন্ড সমালোচনার মুখে পড়েছে। প্রধানমন্ত্রী তেরেসা মে গতকাল ঘটনাস্থলে গেলেও কেন ঘটনার শিকার পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেননি, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত