আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কাতারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ১৩ শর্ত

কাতারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ১৩ শর্ত

উপসাগরীয় কূটনৈতিক সংকট এবার নাটকীয় মোড় নিয়েছে। কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কাতারকে ১৩টি শর্ত দিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও বাহরাইন।

এসব শর্তের মধ্যে রয়েছে- ইরানের সঙ্গে সম্পর্কচ্ছেদ, সংবাদ মাধ্যম আল জাজিরা বন্ধ করা, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্কচ্ছেদ, বিরোধীদেশগুলোর নাগরিকদের কাতারি নাগরিকত্ব দেওয়া বন্ধ করা এবং সৃষ্ট সংকটের ক্ষতিপূরণ বাবদ অর্থ প্রদান।

চলতি মাসে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও মিশর কাতারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে। তারা অভিযোগ করে, কাতার সন্ত্রাসবাদে অর্থায়ন করছে। কাতার এই অভিযোগ অস্বীকার করেছে।

শর্তগুলোতে ইরানের বিষয়ে বলা হয়েছে, কাতারকে ইরানে নিজেদের রাষ্ট্রদূতের পদ বন্ধ করতে হবে, ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর সদস্যকে বহিষ্কার করতে হবে এবং ইরানের সঙ্গে শুধুমাত্র ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক থাকবে, তাও দেশটির ওপর মার্কিন অবরোধ নীতি অনুযায়ী। এ ছাড়া দেশটিতে অবস্থিত তুর্কি সেনাঘাঁটিও বন্ধ ঘোষণা করতে হবে।

আল জাজিরার বিষয়ে বলা হয়, কাতারকে আল জাজিরা ও এর সংশ্লিষ্ট সকল শাখা বন্ধ ঘোষণা করতে হবে। পাশাপাশি কাতারকে ‘রাসাদ’, ‘আরাবি ২১’, ‘মিডল ইস্ট আই’ ও ‘আল আরাবি আল জাদিদ’-সহ যেসব সংবাদ মাধ্যম কাতারি অর্থায়নে পরিচালিত সেগুলোও বন্ধ করে দিতে হবে।

আরেকটি দাবিতে ওই ৪টি দেশ কাতারকে নিজেদের নাগরিকদের কাতারি নাগরিকত্ব না দিতে বলেছে। পাশাপাশি ওই দেশগুলোর যেসব নাগরিকের কাতারি নাগরিকত্ব ওই দেশগুলোর আইন ভঙ্গ করছে, তাদের কাতারি নাগরিকত্ব প্রত্যাহার করতে বলা হয়েছে।

জানা গেছে, দাবি পূরণের জন্য ১০দিন সময় দিয়েছে দেশগুলো। কাতার দাবিগুলো মেনে নিতে সম্মত হলে আগামী ১০ বছর কাতারকে পর্যবেক্ষণে রাখা হবে এবং বাৎসরিকভাবে তার বিবরণ নেওয়া হবে। দাবিগুলো বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর পর প্রথম বছরে প্রতি মাসে এবং দ্বিতীয় বছরে প্রতি তিন মাস পর পর কাতার তা মেনে চলছে কি না সে বিষয়ে প্রতিবেদন দাখিল করা হবে।

তবে তাদের দাবিগুলো মানা না হলে তারা কী পদক্ষেপ নেবে তা জানায়নি সৌদি নেতৃত্বাধীন দেশগুলো।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত