আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

চোর জানালো এটা তার ও আল্লাহর ব্যাপার

চোর জানালো এটা তার ও আল্লাহর ব্যাপার

মসজিদের দানবাক্স থেকে ৫০ হাজার টাকা ও ব্যাটারি চুরি করেই থামেনি চোর। চম্পট দেওয়ার আগে একটি চিঠি লিখে জানাল, এ বিষয়ে অন্য কারও নাক গলানোর প্রয়োজন নেই। কারণ, এটা আল্লাহ এবং তার একান্ত ব্যক্তিগত বিষয়।

পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবের জামিয়া মসজিদ সাদিকুল মদিনায় শুক্রবার এ  ঘটনা ঘটেছে।চুরির পাশাপাশি চিঠির বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই  মসজিদের দর্শনার্থীদের মধ্যে হইচই পড়ে যায়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, মসজিদের দু’টি দানবাক্স উধাও। এমনকী, ইনভার্টারের একটি ব্যাটারিও নেই। দু’টি বাক্সে ছিল প্রায় ৫০ হাজার টাকা।

চোরের লেখা চিঠিতে লেখা রয়েছে, বিষয়টি আল্লাহ ও তার মধ্যেকার ব্যাপার। অন্য কারও এ নিয়ে মাথাব্যথার প্রয়োজন নেই। সুতরাং, কেউ যেন তার খোঁজ না করেন। এখানেই শেষ নয়, আত্মপক্ষ সমর্থনে অভিযুক্ত লিখেছে, সে খুবই গরিব। এর আগেও একবার সাহায্য চাইতে এই মসজিদে সে এসেছিল। সে সময় তার খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল। তার অভিযোগ, মসজিদের ইমামের কাছে সাহায্য চাইলে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সাহায্য না পেয়ে বাধ্য হয়েই এখানে চুরি করেছে সে।

নিজেকে বাঁচাতে অভিযুক্ত আরও জানিয়েছে, সে কোনো মানুষের বাড়িতে চুরি করেনি। আল্লাহর ঘরে চুরি করেছেন। তাই বিষয়টি দু’জনের মধ্যেকার।

চিঠিটি পড়ে হতবাক স্থানীয়রা। অভিযুক্তকে ক্ষমা করে দেওয়ার জন্য মসজিদের ইমামের কাছে আবেদন জানিয়েছেন তারা। তবে মসজিদের ইমাম অনড়। অভিযুক্তকে গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়েছেন তিনি। তবে তার কাছ থেকে অভিযুক্তের সাহায্য চাওয়ার বিষয়টি নিয়ে মুখ খোলেননি ইমাম।

এ রকম ঘটনা পাকিস্তানে নতুন নয়। গত বছর রমজানের সময় পাকিস্তানের জাহানাইনে প্রায় এমন ঘটনাই ঘটেছিল। সে সময় হাসমাইন করিমাইন মসজিদ থেকে কলের ট্যাপ চুরি করে একই কায়দায় চিঠি লিখে রেখে গিয়েছিল অভিযুক্ত। চুরির সাফাই দিতে গিয়ে অভিযুক্ত জানিয়েছিল, তার আর্থিক অবস্থা খুবই খারাপ। হাল ফিরলে সে ওই অর্থ ফিরিয়ে দেবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত