আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সুইস ব্যাংকে টাকা রাখার শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ ৮৯তম

সুইস ব্যাংকে টাকা রাখার শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ ৮৯তম

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে টাকা জমা রাখার শীর্ষে ব্রিটেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সুইস ব্যাংকে টাকা জমা রাখা ২৮২ দেশের তালিকায় বাংলাদেশ ৮৯তম অবস্থানে। বাংলাদেশের আগে ভারত; দেশটির অবস্থান ৮৮তম।

সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০১৬ সালে বিশ্বের কোন দেশ থেকে কী পরিমাণ অর্থ সুইস ব্যাংকগুলোতে জমা রাখা হয়েছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে এসএনবির ওই প্রতিবেদনে।

এতে বলা হয়েছে, সুইস ব্যাংকগুলোতে বিদেশীদের গচ্ছিত মোট অর্থের মধ্যে ভারতীয়দের জমা অর্থের পরিমাণ শূন্য দশমিক ৪ শতাংশ (প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা)। ২০১৫ সালে অর্থ জমায় ৭৫তম অবস্থানে থাকলেও গত বছর ভারত থেকে সুইস ব্যাংকগুলোতে অর্থ জমার পরিমাণ কমায় ৮৮তম অবস্থানে নেমে এসেছে। ২০১৪ সালে ভারতের অবস্থান ছিল ৬১তম।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে সুইস ব্যাংকগুলোতে টাকা জমার পরিমাণ গত বছর এক দশমিক ৪১ ট্রিলিয়ন সুইস ফ্রাঁ থেকে বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক ৪২ ট্রিলিয়নে। সুইস ব্যাংকে বিশ্বের বিভিন্ন দেশের গ্রাহকদের জমা রাখা মোট অর্থের প্রায় ২৫ শতাংশই (৩৫৯ বিলিয়ন) ব্রিটিশদের।

১৭৭ বিলিয়ন সুইস ফ্রাঁ জমা করে ব্রিটেনের পরই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুইস ব্যাংকে জমাকৃত মোট অর্থের প্রায় ১৪ শতাংশই মার্কিনিদের। ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশ সুইস ব্যাংকে অর্থ জমায় দুই অংকের ঘর স্পর্শ করতে পারেনি। এ দুই দেশ ছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ফ্রান্স, বাহামাস, জার্মানি, গার্নসি, জার্সি, হংকং ও লুক্সেমবার্গ।

সুইস ব্যাংকে টাকা রাখায় ২০১৫ সালের চেয়ে দুই ধাপ পেছালেও ভারত ও বাংলাদেশের ওপরে রয়েছে পাকিস্তান (৭১তম)। ২০১৫ সালে দেশটির অবস্থান ছিল ৬৯তম। এছাড়া নেপাল ১৫০তম (৩১২ মিলিয়ন সুইস ফ্রাঁ), শ্রীলঙ্কা ১৫১তম (৩০৭ মিলিয়ন সুইস ফ্রাঁ) এবং ভুটান ২৮২তম।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত