আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ক্ষতিপূরণ আদায়ে আইনি প্রতিষ্ঠান নিয়োগ করল কাতার

ক্ষতিপূরণ আদায়ে আইনি প্রতিষ্ঠান নিয়োগ করল কাতার

সৌদি আরবের নেতৃত্বাধীন অবরোধে মানবাধিকার লঙ্ঘনের কয়েক হাজার মামলা লড়তে এবং ক্ষতিপূরণ আদায়ে সুইজারল্যান্ডের একটি আইন প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে কাতার।

কাতারের জাতীয় মানবাধিকার কমিটি (এনএইচআরসি) ও সুইজারল্যান্ডের আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান লালিভ-এর মধ্যে শনিবার এ-সম্পর্কিত একটি চুক্তি হয়েছে।

অবরোধে ক্ষতিগ্রস্ত কাতারের ২ হাজার ৪৫০ নাগরিক ও প্রাবাসীর মানবাধিকার লঙ্ঘনের মামলাগুলো লড়বে লালিভ। গণ-মামলা বিষয়ে বিশেষজ্ঞ এই আইন প্রতিষ্ঠান জানিয়েছে, স্থানীয় ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তারা এসব মামলা লড়বে।

এই মামলার প্রধান আইনজীবী ভেইজো হেইসকানেন বলেছেন, ‘কাতারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সীমা ছাড়িয়ে গেছে এবং তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কাতারের সাধারণ নাগরিক ও কোম্পানি রাষ্ট্রের অংশ নয় এবং তাদের লক্ষ্য বানানো উচিত নয়।’

তিনি আরো বলেছেন, ‘পারস্পরিক রাষ্ট্রের মধ্যে বিরোধে বেসামরিক ব্যক্তি, প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা যথার্থ হয় না। এসব দাবি তুলে ধরার উদ্যোগ নিয়েছে কাতারের এনএইচসিআর।’

হেইসকানেন বলেন, যেসব দাবি এরই মধ্যে করা হয়েছে এবং করা হচ্ছে, যত দ্রুত সম্ভব সেগুলো সঠিকভাবে পরিচালনার জন্য এনএইচআরসির সঙ্গে নিবীড়ভাবে কাজ করবে লালিভ।

৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। তাদের অনুসারী কিছু দেশও কাতারকে বয়কটের ঘোষণা দেয়। এসব দেশের অভিযোগ, কাতার সন্ত্রাসের মদদ দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যের একমাত্র অনারব দেশ ইরানকে সাহায্য করছে।

সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর স্পষ্ট দাবি, তাদের মতো পররাষ্ট্রনীতি গ্রহণ করুক কাতার। এ ছাড়া তারা অবরোধ তুলে নেওয়ার একগুচ্ছ শর্ত দিয়েছে কাতারকে। কিন্তু কাতার তা প্রত্যাখ্যান করেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত