দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস
৮ স্ত্রী নিয়ে ভারতে কুয়েতের সুলতান
চিকিৎসার জন্য ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন কুয়েতের সুলতান শেখ সাবা আল-আহমেদ আল জাবের আল শাবাহ আমির। যদিও ঠিক কী কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তা স্পষ্ট নয়।
হাসপাতাল সূত্রে সুলতানের অসুখ সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি। তবে তার চিকিৎসার জন্য ২০ সদস্যের এক মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। ১৫ দিন আগেই সুলতানের আসার কথা জানতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর সুলতানের জন্য বিশেষ কেবিনের ব্যবস্থা করা হয়।
সুলতানের সঙ্গে এসেছেন তার আট স্ত্রী এবং পরিবারের ২৮ জন সদস্য। তারা প্রত্যেকেই গ্রেটার নয়ডার একটি বিলাসবহুল রিসর্টে উঠেছেন। সেখান থেকে হাসপাতালের দূরত্ব নয় কিলোমিটার। যা অতিক্রম করতে হেলিকপ্টার ব্যবহার করছেন সুলতানের পরিবারের সদস্যরা। ব্যক্তিগত বিমানে দিল্লি নামার পর হেলিকপ্টারে করে গ্রেটার নয়ডা আসেন সুলতান এবং তার পরিবার।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
News Desk
শেয়ার করুন