আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

উত্তরের জবাবে দ. কোরিয়ার-যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মহড়া

উত্তরের জবাবে দ. কোরিয়ার-যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মহড়া

উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ছোঁড়ার একদিন পরই ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

উত্তর কোরিয়া দাবি করেছে, তাদের আসিবিএম বিশ্বের যেকোনো স্থানে আঘাত করতে সক্ষম এবং এটি পরমাণু বোমা বহন করতে পারে। বিষয়টি বিশ্বনেতাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়াকে থামাতে চীন ও রাশিয়ার প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে কড়া সতর্ক বার্তা দিয়েছে। তবে মঙ্গলবার উত্তর কোরিয়াকে পরমাণু পরীক্ষা বন্ধ করতে বললেও তাদের নাকের ডগায় সামরিক মহড়া না চালাতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া।

নতুন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার জবাবে আইসিবিএমের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এদিকে, উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার বিকেলে রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

উত্তর কোরিয়া আইসিবিএমের সফল পরীক্ষার দাবি করলেও এ বিষয়ে বিশেষজ্ঞ অনেকে মনে করেন, দূরপাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা এখনো হয়নি দেশটির।

১৯৫০-১৯৫৩ সালের তিন বছরের যুদ্ধ শেষে উত্তর ও দক্ষিণ কোরিয়া স্বাধীন হলেও তাদের মধ্যে আন্তর্জাতিক শান্তি চুক্তি না হওয়ায় এখনো দেশ দুটি কৌশলগত যুদ্ধাবস্থায় রয়েছে। কঠোর বামঘেঁষা উত্তর কোরিয়া আন্তর্জাতিক বিশ্ব থেকে বিছিন্নপ্রায় হলেও দক্ষিণ কোরিয়া পশ্চিমা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে। দক্ষিণ কোরিয়ার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র আর উত্তর কোরিয়ার প্রধান সমর্থক চীন। ফলে কোরীয় উপদ্বীপের যেকোনো সমস্যায় সরাসরি নাক গলায় তারা।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত