আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানকে ইট দিয়ে হত্যা

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানকে ইট দিয়ে হত্যা

মিয়ানমারের রাখাইন রাজ্যে ইট দিয়ে রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে কয়েকজন। বুধবার দেশটির পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

নিহত ওই রোহিঙ্গার নাম মনির আহমেদ (৫৫)।

সিতউই জেলা পুলিশ কর্মকর্তা লেফটেনেন্ট কর্নেল উইন নাউং জানান, মঙ্গলবার সাতজন মুসলমান জেলার বাইরের বাস্তুচ্যুত এলাকা থেকে সিতউইতে আসে নৌকা কেনার জন্য। এসময় নৌকা কেনা নিয়ে এক রাখাইন বৌদ্ধ ধর্মাবলম্বীর সঙ্গে তাদের তর্ক বেধে যায়। এক পর্যায়ে স্থানীয় বৌদ্ধরা ওই রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলা চালায়। রোহিঙ্গাদের সঙ্গে থাকা এক পুলিশ সদস্য এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নাউং বলেন, ‘লোকজন পুরিশের ওপর হামলা চালায়নি। কারণ সে তাদের ধর্মেরই ছিল।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল মাইও থু সু বলেছেন, ‘আমরা নবীন ওই পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছি। সে জানিয়েছে, হামলাকারীদের সে থামানোর চেষ্টা করেও পারেনি। তাই সে ওই স্থান থেকে পালিয়ে সাহায্যের জন্য থানা চলে গিয়েছিল।’ এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তবে  তদন্ত চলছে বলে জানিয়েছেন থু সু।

প্রসঙ্গত, রাখাইন রাজ্যে চরমপন্থি বৌদ্ধদের হাতে প্রায়ই মুসলিম নিপীড়নের ঘটনা ঘটে। ২০১২ সালে জাতিগত সহিংসতার পর এ পর্যন্ত রাজ্যটিতে কয়েক হাজার মুসলমান হত্যার শিকার হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে ১ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত