আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ক্যালিফোর্নিয়ায় দাবানল

ক্যালিফোর্নিয়ায় দাবানল

ক্যালিফোর্নিয়াতে দাবানলের কারণে কয়েক হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার বিকেল নাগাদ দাবানল রাজ্যের ১৯ হাজার একর বনভূমিতে ছড়িয়ে পড়েছে। লম্বা ঘাস ও দীর্ঘদিন খড়ার কারণে শুকিয়ে যাওয়া গাছপালার কারণে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে টুইসেল রিজারভিওরের পূর্ব দিকে ১৬৬ নম্বর মহাসড়ক এলাকায় দাবানল শুরু হয়।

সান্তা বারবারা জেলার শেরিফের দপ্তর জানিয়েছে, আগুন সারারাত ওক বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। টেপুসকুয়েট ক্যানিয়নে থাকা শতাধিক বাড়ি রক্ষায় অগ্নিনির্বাপন কর্মীরা শনিবার সারাদিন কাজ করেছেন।

দাবানল নিয়ন্ত্রণেল প্রায় একহাজার অগ্নিনির্বাপন কর্মী কাজ করছেন। এছাড়া চারটি বিমান, পাঁচটি হেলিকপ্টার দিয়েও আগুন নেভানোর কাজ চলছে।

সান্তা বারবারা কেলার মুখপাত্র জিনা ডিপিন্টো বলেছেন, নিম্ন আর্দ্রতা, উচ্চ তাপ ও বাতাস বিদ্যামান থাকায় অনেক কিছুই পুড়ে যেতে পারে। প্রায় এক লাখ লোকের বাস সান্তা মারিয়া এলাকা থেকে আগুনের ধোঁয়া দেখা গেছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার তাপমাত্রা প্রায় ৯৫ ডিগ্রি ফারেনহাইট এবং বাতাসের গতিবেগ ঘন্টায় ২০ মাইল হতে পারে।

এদিকে উত্তর ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, বাটি জেলায় দাবানলের কারণে প্রায় ৩০০ বাড়িঘর খালি করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে শুক্রবার দাবানল শুরু হয়েছে এবং তা ২ হাজার ৭০০ একর জমি পুড়িয়ে ফেলেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত