দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস
মিসিসিপিতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৬
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে নৌবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় অঙ্গরাজ্যের লেফ্লোর কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।
জেট ফুয়েল থেকে আগুন ধরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লেফ্লোরের জরুরি ব্যবস্থাপনা পরিচালক ফ্রেড র্যান্ডেল জানান, বিমানটিতে ১৬ জন আরোহী ছিলেন। তাঁরা সবাই নিহত হয়েছেন।
সিএনএনের খবরে জানা যায়, নৌবাহিনীর কেসি-১৩০ উড়োজাহাজটি সয়াবিনখেতে বিধ্বস্ত হয়। এ সময় আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, বিধ্বস্তের পর উড়োজাহাজটির ধ্বংসাবশেষ প্রায় পাঁচ মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
News Desk
শেয়ার করুন