আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আইএসের আফগান প্রধান নিহত : পেন্টাগন

আইএসের আফগান প্রধান নিহত : পেন্টাগন

যুক্তরাষ্ট্রের বাহিনী অভিযান চালিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখার প্রধান আবু সায়িদকে হত্যা করেছে। শুক্রবার পেন্টাগন দাবি করে, চলতি সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলের কুনার প্রদেশে এ অভিযান চালায় মার্কিন বাহিনী।

পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট এক বিবৃতিতে বলেন, ‘মার্কিন বাহিনী গত মঙ্গলবার কুনারে হামলা চালালে আবু সায়িদ ছাড়াও আরো বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়। এতে ওই অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর শক্তি খর্ব হয়েছে।’

আবু সায়িদকে নিয়ে ২০১৬ সাল থেকে আফগানিস্তানে এ পর্যন্ত আইএসের তিনজন প্রধান নেতা নিহত হলেন।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আফগান আইএসের প্রথম প্রধান হাফিজ সাঈদ খান নিহত হন।

এরপর চলতি বছরের ২৭ এপ্রিল ‍যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনীর যৌথ অভিযানে তার উত্তরসূরি আব্দুল হাসিব নিহত হন। হাসিবের পরবর্তী নেতা হয়েছিলেন সদ্য নিহত আবু সায়িদ।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও বিশেষ বাহিনীর সেনাদের সহযোগিতায় গত কয়েক বছর ধরে আফগানিস্তানের সৈন্যরা দেশটির পূর্বাঞ্চলে জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই করছে। এরই মধ্যে ‘মাদার অব অল বোম্বস’ ফেললে আইএসের অন্তত ৯৫ জন সদস্য নিহত হন।

ইসলামিক স্টেট খোরাসান (আইএস-কে) নাম নিয়ে আইএসের আফগানিস্তান শাখা ২০১৫ সাল থেকে দেশটিতে সরকারি বাহিনী, যুক্তরাষ্ট্রের বাহিনী ও তালেবানদের বিরুদ্ধে লড়াই শুরু করে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত