আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

‘কাতারের ওপর আরোপিত অবরোধ বেআইনি’

‘কাতারের ওপর আরোপিত অবরোধ বেআইনি’


কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন চার দেশের কূটনৈতিক সম্পর্কচ্ছেদের জেরে মধ্যপ্রাচ্য সংকট সহজেই মিটছে না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের দফায় দফায় মধ্যপ্রাচ্য সফরেও সমাধানে পৌঁছাতে পারছে না দ্বন্দ্বে জড়িয়ে পড়া দেশগুলো।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্য সফর করেন। সর্বশেষ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মধ্যপ্রাচ্য সফর কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে।

এরপর দুই দিনের সফরে মধ্যপ্রাচ্যে পৌঁছে ব্যস্ত সময় পার করছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লি দারিয়ান। শনিবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ও যুবরাজের সঙ্গে সাক্ষাতের পর কাতারে পৌঁছান তিনি।

সেখানে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রোববার কুয়েতে যান ফরাসি এই পররাষ্ট্রমন্ত্রী। কুয়েতে পৌঁছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ’র সঙ্গে সাক্ষাৎ করেন জিন। রোববার কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কাতারের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক সংকটের সমাধানে মধ্যপ্রাচ্য সফর করছেন জিন। মধ্যপ্রাচ্যের এ সংকট সমাধানে মধ্যস্থতা করছে কুয়েত।

এদিকে যুদ্ধাপরাধ, মানবাধিকার, সন্ত্রাস ও প্রত্যর্পণ বিষয়ে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ টবি কিডম্যান বলেছেন, ‘কাতারের ওপর সৌদি আরব ও অন্য তিন দেশের আরোপিত অবরোধ ও তাদের বেঁধে দেয়া শর্তের আইনি কোনো ভিত্তি নেই।’

কাতারি দৈনিক আল-শার্ককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী কাতারের বিরুদ্ধে নেয়া ওই পদক্ষেপ বেআইনি এবং তারা শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত