আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কানাডায় ভয়াবহ দাবানলে বাড়িঘর ছেড়েছে ৪০ হাজার বাসিন্দা

কানাডায় ভয়াবহ দাবানলে বাড়িঘর ছেড়েছে ৪০ হাজার বাসিন্দা

কানাডায় দাবানল ভয়াবহভাবে ছড়িয়ে পড়ায় প্রাণভয়ে প্রায় ৪০ হাজার স্থানীয় বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। এর মধ্যে ব্রিটিশ কলাম্বিয়ায় স্মরণকালের সবচেয়ে বেশি লোককে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানান।

জননিরাপত্তামন্ত্রী রাল্ফ গুডালে জানান, পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির দাবানল নিয়ন্ত্রণে সারা দেশ থেকে কয়েক হাজার দমকল কর্মী ও কয়েকশ’ আকাশ যান মোতায়েন করা হয়েছ। এমনকি অস্ট্রেলিয়া থেকেও অতিরিক্ত দমকল কর্মী আনা হচ্ছে। খবর এএফপি’র।

তিনি বলেন, দেশটিতে এই দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলটিতে এখন পর্যন্ত ৩৯ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। প্রাকৃতিক দুর্যোগটির কারণে নিরাপত্তামূলক পদক্ষেপ হিসেবে মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে। এটা ব্রিটিশ কলাম্বিয়ায় স্মরণকালে সবচেয়ে বেশি লোককে অন্যত্র সরানোর ঘটনা।

ব্রিটিশ কলাম্বিয়ার দক্ষিণ ও মধ্যাঞ্চল ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে। বিগত ১০ দিন ধরে প্রদেশটিতে উচ্চ সতর্ক বার্তা বহাল রাখা হয়েছে।

চলতি সপ্তাহের শেষ নাগাদ দাবানলটি নিয়ন্ত্রণ আসবে বলে কর্তৃপক্ষ আশা করছে। এদিকে বজ্রপাতে নতুন করে কয়েকটি স্থানে দাবানল সৃষ্টি হয়েছে। তাই সপ্তাহান্তে শক্তিশালী বাতাসের প্রভাবে দাবানল নতুন করে ছড়িয়ে পড়তে পারে বলেও আশংকা করা হচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত