আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

আল-আকসায় রক্তক্ষয়ী হামলা চালাবে ইসরাইল!

আল-আকসায় রক্তক্ষয়ী হামলা চালাবে ইসরাইল!

আল-আকসা মসজিদে শুক্রবার জুমা নামাজের সময় বিক্ষোভ অব্যাহত থাকলে ফিলিস্তিনিদের ওপর রক্তক্ষয়ী হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরের পুলিশের প্রধান ইয়োরাম হালেভি।



বৃহস্পতিবার টাইমস অব ইসরাইল পত্রিকাকে দাঙ্গাবাজ এই পুলিশ কর্মকর্তা বলেন, যদি লোকজন শুক্রবার বিরক্তিকর অবস্থা তৈরি করে, শান্তি-শৃঙ্খলায় বিঘ্ন ঘটায় এবং লোকজনের ওপর হামলা করে তাহলে ফিলিস্তিনিদের ওপর রক্তক্ষয়ী হামলা হবে এবং হতাহতের ঘটনা ঘটবে।



হালেভি অত্যন্ত গর্বভরে বলেন, আমাদেরকে পরীক্ষা করবেন না; কীভাবে জবাব দিতে হয় তা আমরা জানি, শুধু তাই নয় কীভাবে সরাসরি ও বলপ্রয়োগ করে জবাব দিতে হয়ে তাও আমরা জানি।



ফিলিস্তিনি মুসলমানদের প্রায় দু সপ্তাহের বিক্ষোভ-প্রতিবাদের পর আল-আকসা মসজিদ থেকে সব ধরনের নিয়ন্ত্রণ তুলে নেয়ার পর মুসলিম নেতারা সেখানে মুসল্লিদের নামায আদায়ের আহ্বান জানানোর পর হালেভি এই হুমকি দিলেন।


সূত্র : আরবটাইমস

শেয়ার করুন

পাঠকের মতামত