আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মার্কিন দূতাবাসর্কমীদের পরিবারকে ভেনেজুয়েলা ত্যাগের নির্দেশ

মার্কিন দূতাবাসর্কমীদের পরিবারকে ভেনেজুয়েলা ত্যাগের নির্দেশ

কারাকাসে অবস্থিত মার্কিন দূতাবাসকর্মীদের পরিবারের সদস্যদেরকে ভেনেজুয়েলা ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেই সঙ্গে দেশটিতে চরম রাজনৈতিক সংকট দেখা দেয়ায় সেখানে থাকা মার্কিন কর্মীদের স্বেচ্ছায় স্বদেশে ফেরার অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার এ নির্দেশ দেয়া হয়।


 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্র দপ্তরের ওই নির্দেশনায় সামাজিক অস্থিরতা, সংঘাত এবং খাদ্য ও ওষুধের ঘাটতির কারণে মার্কিন নাগরিকদের দক্ষিণ আমেরিকার এ দেশ সফরের ব্যাপারে সতর্ক করা হয়েছে।


 

আগামী রবিবার ভেনেজুয়েলায় আনুষ্ঠানিক এক গণভোট হওয়ার কথা রয়েছে, যেখানে এমন একটি নতুন আইনসভার প্রস্তাব করা হয়েছে, যেখানে আইন প্রণেতারা সংবিধান সংশোধন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিলুপ্তির ক্ষমতা রাখবে। সমালোচকরা বলছেন, নতুন এই আইনসভা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর হাতকে বরং আরো শক্তিশালী করবে।

 


বিক্ষুব্ধ বিরোধীরা মাদুরোর ক্ষমতা বাড়ানোর এ প্রচেষ্টার বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। আন্দোলনটি ধীরে ধীরে ২০১৪ সালের মতো ভয়াবহ ও রক্তক্ষয়ী হয়ে উঠেছে। এতে এখন পর্যন্ত বহু মানুষ নিহত হয়েছে। দেশটির বিরোধী দল বিতর্কিত এ নির্বাচন অনুষ্ঠানের আগে দেশব্যাপী ধর্মঘট পালনে সরকারের জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাখানের ঘোষণা দিয়েছে।

 


এদিকে, বুধবার ভেনেজুয়েলার বর্তমান ও সাবেক ১৩ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে মাদুরো প্রশাসনের এসব কর্মকর্তার যুক্তরাষ্ট্রে রাখা সব সম্পদ জব্দ, দেশটিতে তাদের ভ্রমণ নিষিদ্ধ এবং যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা করার অধিকার খর্ব করা হলো। 


 

যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে অবৈধ, ঔদ্ধত্যপূর্ণ ও নজিরবিহীন বলে বর্ণনা করেছেন মাদুরো।

 


উল্লেখ্য, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ভেনেজুয়েলায় রবিবার গণভোট অনুষ্ঠিত হলে দেশটির ওপর ‘শক্ত ও দ্রুত অর্থনৈতিক অবরোধ’ আরোপ করা হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত