আপডেট :

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আব্বাসী

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আব্বাসী

পরবর্তী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ছোট ভাই শাহবাজ শরিফকে বেছে নিয়েছেন দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তবে আপাতত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া হচ্ছে না শাহবাজের। তিনি দায়িত্বে না আসা পর্যন্ত দেশের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে সাবেক পেট্রোলিয়াম মন্ত্রী শহীদ খাকান আব্বাসীকে।

শনিবার পাকিস্তানের ক্ষমতাসীন দল পিএমএল-এন’র সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট দুর্নীতির অভিযোগে নওয়াজ শরিফকে সরকারি পদে থাকার অযোগ্য ঘোষণা করলে শুক্রবার (২৮ জুলাই) তিনি প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করতে বাধ্য হন। ফলে দেশের নতুন প্রধানমন্ত্রী খোঁজার মিশনে নামতে হয় নওয়াজের দল পিএমএল-এন’কে।

পাকিস্তানের ইংরেজি ভাষার দৈনিক ডনের খবরে বলা হয়েছে, নওয়াজ শরিফের মন্ত্রিসভায় শুক্রবার পর্যন্ত পেট্রোলিয়াম মন্ত্রীর দায়িত্বে ছিলেন শহীদ খাকান। শাহবাজ গণপরিষদে নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় সামলাবেন। শাহবাজ শরিফ বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী ।

পাকিস্তানের জাতীয় পরিষদে এখনো সংখ্যাগরিষ্ঠ পিএমএল-এনের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট। ৩৪২টি আসনের মধ্যে ২০৯টি আসন আছে এই জোটের দখলে। সেই হিসাবে ২০১৮ সালে পরবর্তী নির্বাচন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে দলটি। ধারণা করা হচ্ছে, নওয়াজ শরিফের পদত্যাগের কারণে শূন্য হওয়া আসনেই নির্বাচনে অংশ নিতে পারেন শাহবাজ শরিফ। ওই আসন পিএমএল-এনের অত্যন্ত শক্তিশালী ঘাঁটি।

এখন পাঞ্জাবের আইন পরিষদ থেকে পদত্যাগ করবেন শাহবাজ। সেখানেও তার উত্তরসূরি নির্বাচন করা হবে। বিভিন্ন দলীয় সূত্র থেকে জানা গেছে, পাঞ্জাবে শাহবাজের জায়গায় আসতে পারেন সেখানকার আবগারি ও শুল্কবিষয়ক মন্ত্রী মুজতবা শুজাউর রেহমান। তাঁকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী করার চিন্তাভাবনা চলছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি সংশ্লিষ্ট সূত্র।

৬৫ বছর বয়স্ক শাহবাজ শরিফই যে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এতে প্রায় কোনই সন্দেহ নেই। মনে করা হচ্ছে, তার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেয়া এবং উপনির্বাচনে জিতে আসা - এজন্য অন্তত ৪৫ দিন সময় লাগবে।

এদিকে, শনিবার নওয়াজ শরীফ পদত্যাগ করার পর বলেছেন, তার বিবেক অত্যন্ত পরিষ্কার। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম করা মন্তব্যে তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের একটিও প্রমাণ হয়নি এবং তিনি বুঝতে পারছেন না আদালতের রায়ের ভিত্তিটা কি!

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত