দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস
৭৫৫ মার্কিন কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ পুতিনের
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের ৭৫৫ কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বহিষ্কারে শুক্রবার সিদ্ধান্ত নেয় রাশিয়া। রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার জবাবে এ পদক্ষেপ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। খবর- বিবিসি।
পরে প্রেসিডেন্ট পুতিন জানান, ৭৫৫ মার্কিন কূটনীতিককে বহিষ্কার করা হলো। আগামী ১ সেপ্টম্বরের মধ্যে তাদের রাশিয়া ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
রাশিয়ায় মার্কিন কূটনীতিকের সংখ্যা ৪৫৫ জনে নামিয়ে আনা হচ্ছে। এর আগে রাশিয়ার কূটনীতিকরা যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হওয়ার পর এখন যুক্তরাষ্ট্রেও ৪৫৫ রুশ কূটনীতিক কর্মরত রয়েছেন। অর্থাৎ যুক্তরাষ্ট্র রাশিয়ার যে কয়জন কূটনীতিক রাখার অনুমতি দিয়েছে, রাশিয়াও যুক্তরাষ্ট্রের সেই কয়জনই রাখছে।
বহিষ্কৃত কূটনীতিকরা রাশিয়ার রাজধানী মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাস, ভ্লাদিভস্টকের একাটেরিনবার্গ কনস্যুলেট ও সেন্ট পিটার্সবার্গ কনস্যুলেটে কর্মরত আছেন।
রাশিয়া থেকে মার্কিন কূটনীতিক বহিষ্কৃত হওয়ার এই ঘটনাকে ‘অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই ধরনের সীমাবদ্ধতার কী ধরনের প্রভাব রয়েছে এবং এর জবাব কী হতে পারে, তা আমরা পর্যালোচনা করে দেখছি।’
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
News Desk
শেয়ার করুন