আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা

উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা

উত্তর কোরিয়ার বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গতমাসে পিয়ংইয়ং দু’টি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

উত্তর কোরিয়ার রপ্তানি বাণিজ্যকে টার্গেট করে আরোপিত এ নিষেধাজ্ঞার ফলে দেশটির বার্ষিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১০০ কোটি ডলার। শনিবার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত ভোটাভুটিতে উত্তর কোরিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র চীনও নিষেধাজ্ঞার পক্ষে ভোট দেয়।

নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবে উত্তর কোরিয়া থেকে কয়লা, লোহা, লৌহ আকরিক, সিসা, আকরিক সিসা, মাছ এবং অন্যান্য সামুদ্রিক পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে উত্তর কোরিয়া থেকে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি উত্তর কোরিয়ায় বিদেশি পুঁজি বিনিয়োগকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

মার্কিন সরকারের পক্ষ থেকে উত্থাপিত এ নিষেধাজ্ঞা প্রস্তাবের পক্ষে চীন ভোট দেয়ায় জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি নিজের আসন থেকে উঠে গিয়ে চীনা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। 

পিয়ংইয়ং গতমাসে দু’টি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমের সফল পরীক্ষা চালায়। এরমধ্যে দ্বিতীয়টির পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ঘোষণা করেন, গোটা আমেরিকা তার দেশের ক্ষেপণাস্ত্র হামলার আওতায় চলে এসেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত