আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

জার্মানিতে হিটলারি কায়দায় স্যালুট, চীনা পর্যটক আটক

জার্মানিতে হিটলারি কায়দায় স্যালুট, চীনা পর্যটক আটক

জার্মানিতে হিটলারি কায়দায় স্যালুট দেওয়ায় দুই চীনা পর্যটককে আটক করা হয়েছে। সঙ্গে গুনেছেন জরিমানাও।

জার্মান পুলিশ বলছে, হিটলারি কায়দায় স্যালুট দেয়ার ভঙ্গিমায় ছবি তুলবার অভিযোগে তারা দুজন চীনা পর্যটককে আটক করেছে।

খবরে বলা হয়, বার্লিনের রাইখস্টাগে পার্লামেন্ট ভবন পেছনে রেখে ওই পর্যটক দুইজন নাৎসি আমলে হিটলারের ভঙ্গি নকল করে মোবাইলে পরস্পরের ছবি তুলছিলেন।

মধ্যবয়সী পুরুষ দুইজনের ভঙ্গিমা বা অঙ্গভঙ্গি দেখে কর্তৃপক্ষের মনে হয়েছে, তারা জার্মানিতে নিষিদ্ধ একটি সংগঠনের প্রতীক ধারণ করেছেন।

আর সেজন্য ওই দুই ব্যক্তির বিরুদ্ধে জার্মানিতে ফৌজদারি মামলার কার্যক্রম শুরু হয়েছে। তবে, আপাতত তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

কিন্তু সেজন্য একেকজনকে প্রায় ছয়শো ডলার করে গুনতে হয়েছে জরিমানা।

জার্মানিতে হিটলার এবং নাৎসিদের নিয়ে ঘৃণাসূচক বক্তব্য কিংবা প্রতীক প্রদর্শন সংক্রান্ত কঠোর আইন রয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত