আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আফগানিস্তানে বাড়ি বাড়ি গিয়ে ৫০ জনকে হত্যা

আফগানিস্তানে বাড়ি বাড়ি গিয়ে ৫০ জনকে হত্যা

আফগানিস্তানের সার-ই পাল প্রদেশের একটি গ্রামে জঙ্গিরা বাড়ি বাড়ি গিয়ে গুলি করে ৫০ জনকে হত্যা করেছে।

বেছে বেছে শিয়া মুসলিমদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নরের মুখপাত্র। তিনি আরো জানিয়েছেন, তালেবান ও ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের একটি সমন্বিত দল বর্বরোচিত এ হামলা চালিয়েছে।

বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

সার-ই পাল প্রদেশের মির্জাওয়ালাং এলাকায় একটি তল্লাশিচৌকিতে নিরাপত্তা প্রহরীদের ওপর হামলা চালিয়ে পরে গ্রামে প্রবেশ করে জঙ্গিরা। গ্রামের শিয়াদের খুঁজে খুঁজে গুলি করে হত্যা করে তারা। নিহতদের মধ্যে নারী ও শিশুই বেশি।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র বলেছেন, ‘বর্বর ও অমানবিক উপায়ে হত্যা করা হয়েছে তাদের।’ তিনি আরো বলেন, ‘এ হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর সাত সদস্যও নিহত হয়েছেন।’

স্থানীয় তালেবান, আইএস ও বিদেশি জঙ্গিরা জঘন্য এ হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। জঙ্গিরা সুন্নি মুসলিম সম্প্রদায়ের। তবে তালেবান দাবি করেছে, তারা কোনো বেসামরিক লোককে হত্যা করেনি। সরকারপন্থি ২৮ মিলিশিয়ার প্রাণ নিয়েছে তারা।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘সন্ত্রাসী আবারো বেসামরিক নারী ও শিশুদের হত্যা করেছে।’ তিনি আরো বলেন, ‘তাদের এই বর্বরোচিত কাজ স্পষ্টই মানবাধিকারের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ।’

জাতিসংঘের তথ্যমতে, সম্প্রতি আফগানিস্তানে হামলার সংখ্যা বেড়েছে। ২০১৭ সালের প্রথমার্ধে দেশটিতে প্রায় ১ হাজার ৬৬২ জনকে হত্যা করা হয়েছে।

এ অবস্থায় আফগান নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার জন্য আরো মার্কিন সেনা পাঠানোর বিষয়ে চিন্তাভাবনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত