আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার খবর প্রত্যাখ্যান পেন্সের

প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার খবর প্রত্যাখ্যান পেন্সের

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন তিনি।

এ খবরকে ‘অস্বস্তিকর ও আক্রমণাত্মক’ বলে অভিহিত করেছেন তিনি।

নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো আবার এ পদে নির্বাচন করবেন না- এমন অনুমান থেকে কিছু রিপাবলিকান পেন্সের পক্ষে ‘ছায়া ক্যাম্পেইন’ শুরু করেছেন।

অনেকগুলো সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যদি না দাঁড়ান, তবে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে আপত্তি নেই পেন্সের।

বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

ভাইস প্রেসিডেন্ট পেন্স দাবি করেছেন, নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়ার খবর প্রশাসনে বিভক্তি সৃষ্টির অপচেষ্টামাত্র। তবে নিউ ইয়র্ক টাইমসে বলা হয়, গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প টিম ও রাশিয়ার মধ্যে আঁতাত নিয়ে হোয়াইট হাউসের বিপর্যস্ত অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু রিপাবলিকান শিগগিরই নতুন প্রশাসন বিষয়ে অগ্রসর হচ্ছেন।

খবরে বরা হয়, মাইক পেন্স ‘ক্ষমতার স্বাধীন ভিত্তি’ তৈরি করেছেন এবং রাজনৈতিক তহবিল-গঠনে একটি গোষ্ঠী ঠিক করেছেন। কিন্তু এক বিবৃতিতে পেন্স দাবি করেছেন, ‘এই খবর সুনিশ্চিতভাবে মিথ্যা।’

বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের চলার পথে যত মিথ্যা খবরই আসুক না কেন, আমার পুরো টিম প্রেসিডেন্টের পরিকল্পনামতো কাজ এগিয়ে নিতে সচেষ্ট থাকবে এবং ২০২০ সালে তাকে আমরা পুনর্নির্বাচিত দেখতে চাই।’

হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা কেলিয়ান কনওয়ে খরবটি প্রত্যাখ্যান করে বলেছেন, ‘এটি পুরোপুরি কল্পকাহিনি।’ এবিসি নিউজের দিজ উইক অনুষ্ঠানে কনওয়ে আরো বলেন, ‘এটি একেবারে সত্য যে, ভাইস প্রেসিডেন্ট ২০২০ সালের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে তা ভাইস প্রেসিডেন্ট পদেই পুনর্নির্বাচিত হওয়ার জন্য।’

নিউ ইয়র্ক টাইমসের মুখপাত্র দাবি করেছেন, প্রকাশিত খবরের বস্তুনিষ্ঠতার বিষয়ে তারা আত্মবিশ্বাসী এবং প্রকাশিত খবরেই সব জবাব রয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত