আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রাখাইনে ফের সেনা মোতায়েন, আতঙ্কে রোহিঙ্গারা

রাখাইনে ফের সেনা মোতায়েন, আতঙ্কে রোহিঙ্গারা

মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে আবারও সেনা মোতায়েন করেছে মিয়ানমার। এতে করে রোহিঙ্গা মুসলিমদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। মিয়ানমারের কর্মকর্তাদের বরাতে রোববার এ খবর দিয়েছে বিবিসি বাংলা। এতে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে সীমান্তের কাছে কয়েকটি শহরে নতুন করে সেনা মোতায়েন করেছে মিয়ানমার। দেশটির সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকটি ধারাবাহিক হত্যার ঘটনার পর রাখাইন প্রদেশে নতুন করে কয়েকশ’ সেনা পাঠানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে রাখাইনে অবস্থানরত কয়েকজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে মংডু এলাকায় সাতজন বৌদ্ধ ধর্মাবলম্বীকে গলাকেটে হত্যা করা হয়েছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে সীমান্তের কাছে মংডু ও বুথিডংসহ কয়েকটি শহরে নতুন করে ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে।

এতে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় আবারও সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

নতুন করে সেনা মোতায়েনেসর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলছে, সরকারের উচিত নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ পরিমিত রাখা।

গতবছরের অক্টোবরে একটি পুলিশ চৌকিতে হামলার ঘটনার পর রাখাইনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর সেনাবাহিনীর হত্যা, নির্যাতন, ধর্ষণের মুখে হাজার হাজার মুসলিম রোহিঙ্গা সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত