আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিয়েরা লিয়নে ভূমিধসে নিহত ২০৫

সিয়েরা লিয়নে ভূমিধসে নিহত ২০৫

সিয়েরা লিয়নে ভূমিধসে ২০৫জনের মৃত্যু হয়েছে বলে রেডক্রস জানিয়েছে। দেশটির রাজধানী ফ্রি টাউনে এ ঘটনা ঘটেছে বলে সোমবার রয়টার্স জানিয়েছে।

অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সোমবার সকালে রিজেন্ট এলাকার একটি পাহাড় ধসে পড়ে। এ ঘটনায় ওই এলাকার অনেক ঘর-বাড়ি পুরোপুরি কাদার নিচে চাপা পড়ে। ঘটনাস্থল থেকে বিবিসির এক সাংবাদিক জানিয়েছেন, ওই সময় অনেক বাড়ির লোকজনই ঘুমিয়ে ছিলেন।

রেডক্রসের মুখপাত্র আবু বাকার তারাওয়ালি জানিয়েছেন, ফ্রিটাউনের কেন্দ্রীয় মর্গে ২০৫জনের মৃতদেহ নেওয়া হয়েছে। আরো অনেক মৃতদেহ কাদার নিচে চাপা পড়ে আছে। এগুলো উদ্ধারে কাজ করছে জরুরি সেবা বিভাগের কর্মীরা।

বার্তা সংস্থা এএফপিকে  রেডক্রসের আরেক কর্মকর্তা জানিয়েছেন, বন্যায় রাজধানীতে মৃতের সংখ্যা বেড়ে ৩১২ তে দাঁড়িয়েছে।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ভিক্টর বোকারি ফোহ বলেছেন, ‘ধারণা করা হচ্ছে কয়েক শতাধিক লোক কাদার স্তুপের নিচে মারা পড়ে আছে।’

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, ‘দুর্যোগটি এতোই ভয়াবহ যে আমি নিজেই ভেঙ্গে পড়েছি।’

সিয়েরা লিয়ন টেলিগ্রাফ নামে স্থানীয় একটি দৈনিক জানিয়েছে, বেশ কয়েকটি পাহাড় ধসে পড়েছে। এ ঘটনার পর জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং দুর্গতদের তাদের বাড়ি থেকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, সিয়েরা লিয়নে প্রায়ই বন্যা হয়। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে অধিকাংশ সময়েই নিরাপত্তহীন অবস্থায় তৈরি বাড়িগুলো ধসে পড়ার ঘটনা ঘটে। ২০১৫ সালে মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ১০ জনের মৃত্যু হয়েছিল এবং কয়েক হাজার লোক গৃহহীন হয়ে পড়েছিল।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত