আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

কাতারের হজযাত্রীদের জন্য সীমান্ত খুলবে সৌদি

কাতারের হজযাত্রীদের জন্য সীমান্ত খুলবে সৌদি

হজ পালনে ইচ্ছুক কাতারের নাগারিকদের জন্য স্থলসীমান্ত খুলে দেবে সৌদি আরব । বৃহস্পতিবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, হজ পালনে ইচ্ছুক কাতারি নাগরিকদের জন্য দুদেশের মধ্যকার স্থলসীমান্ত পথ সালওয়া পয়েন্ট খুলে দেওয়া হবে। সীমান্ত পার হতে কোনো ইলেকট্রনিক অনুমতিরও প্রয়োজন হবে না।

এতে আরো বলা হয়েছে, চলতি বছর কাতারের যেসব নাগরিক হজ করতে ইচ্ছুক তাদের খরচ খোদ সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বহন করার ইচ্ছা প্রকাশ করেছেন। নিজের খরচায় কাতারি হজ যাত্রীদের নিয়ে আসার জন্য বাদশাহ সালমান সৌদি এয়ারলাইন্সের একটি ব্যক্তিতগত বিমান দোহা বিমানবন্দরে পাঠিয়েছেন।

সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা এবং ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অজুহাত তুলে গত ৫ জুন কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয় সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে ও মিশর। এরপর থেকে সালওয়া পয়েন্টের সীমান্ত পথটি বন্ধ করে রাখে সৌদি আরব।

সালওয়া সীমান্ত খুলে দেওয়া কিংবা হাজিদের পরিবহনে সৌদি ঘোষণা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি কাতার।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত