আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

এবার পদ হারালেন ট্রাম্পের চিফ স্ট্র্যাটেজিস্ট ব্যানন

এবার পদ হারালেন ট্রাম্পের চিফ স্ট্র্যাটেজিস্ট ব্যানন

পদ হারালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরো এক পদস্থ কর্মকর্তা। এবার বরখাস্ত হয়েছেন হোয়াইট হাউসের চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি স্যান্ডার্স বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হোয়াইট হাউসে শুক্রবারই ছিল ব্যাননের শেষ দিন।

বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলির সঙ্গে আলোচনা করে ব্যানন পদত্যাগ করেছেন বলে স্যান্ডার্স জানান।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ এই দর্শন প্রচারের অন্যতম সহযোগী ছিলেন ব্যানন। তিনি এখন তার ব্রাইটবার্ট ডটকমের প্রধান হিসেবে পুরনো প্রতিষ্ঠানে ফিরে গেছেন। তবে ট্রাম্প প্রশাসনের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

৬৩ বছরের ব্যাননের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি অ্যান্টি-সেমেটিক এবং শেতাঙ্গ জাতীয়তাবাদের সমর্থক। এর আগে স্টিভ ব্যানন হোয়াইট হাউসের অন্য পরামর্শক এবং ট্রাম্প পরিবারের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়েছেন বলে মার্কিন সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করে।

গত সপ্তাহে বিষয়টি আরও জোরালো হয় যখন এক সাংবাদিক ব্যাননের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেছিলেন, ‘বিষয়টি আমরা দেখছি’।

হোয়াইট হাউসে মাত্র সাত মাস দায়িত্ব পালন করলেন ব্যানন। শুক্রবার ট্রাম্প তাকে বরখাস্ত করেন। অথচ প্রেসিডেন্ট নির্বাচনকালে তার প্রচারপ্রধান হিসেবে ব্যাননকেই বেছে নিয়েছিলেন ট্রাম্প এবং পরে তাকে হোয়াইট হাউসে নিয়ে আসেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত