আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

উ. কোরিয়ার হামলা থেকে বাঁচতে জাপানে মহড়া

উ. কোরিয়ার হামলা থেকে বাঁচতে জাপানে মহড়া

উত্তর কোরিয়া যদি হামলা চালায় তাহলে বাঁচার কৌশল কী হবে, সে বিষয়ে শনিবার মহড়া চালিয়েছে জাপানের একটি উপকূলীয় শহরের বাসিন্দারা।

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে উত্তর কোরিয়া হামলা চালালে তাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র যাবে কাতৌরা নামের এই শহরের বাসিন্দাদের বাড়ির ওপর দিয়ে। ফলে বাঁচার কৌশল নিয়ে আগেভাগে মহড়া চালাচ্ছে তারা।

একটি স্পিকারে সাইরেন বাজানো হয়। উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুঁড়লে এ ধরনের সাইরেন বাজানো হবে। তখন মাঠে ফুটবল খেলছিল শিশুরা। সাইরেন শুনে শিশুরা তাদের বাবা-মা ও কোচের সঙ্গে ছুটে গিয়ে স্কুলভবনে আশ্রয় নেয়।

মহড়ার উদ্দেশ্য সম্পর্কে শিশুদের ফুটবল কোচ ৩৮ বছর বয়সি আকিরা হামাকাওয়া বলেছেন, ‘আমি প্রতিদিনই উদ্বেগে ভুগি, এখানে হয়তো কিছু একটা পড়তে পারে অথবা উত্তর কোরিয়ার পরমাণু সক্ষমতার ঘাটতির কারণে ভুল স্থানেও ক্ষেপণাস্ত্র পড়তে পারে।’

পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র বানানোয় উত্তর কোরিয়ার দ্রুত অগ্রগতি জাপানের কাতৌরা শহরের মানুষের মধ্যে দিনকে দিন উদ্বেগ বাড়াচ্ছে। তবে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে, মিত্রদের রক্ষা করা হবে। উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর জবাব দেওয়ার পাল্টা হুমকি দিয়েছেন।

উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ নতুন করে নিষেধাজ্ঞা চাপানোর পর দেশটি হুমকি দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের গুয়াম সামরিক ঘাঁটিতে পরমাণু ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়ে এর জবাব দেবে। গুয়ামের উদ্দেশে উত্তর কোরিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্র জাপানের পশ্চিমাঞ্চলের আকাশ অতিক্রম করে যাবে। এ সময় ভুল করে জাপানের ভূভাগে ক্ষেপণাস্ত্র পড়তে পারে বলে আশঙ্কা করছে ওই অঞ্চলের জাপানিরা।

তবে আপাতত ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা স্থগিত করেছে উত্তর কোরিয়া। কিন্তু সোমবার থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরু হলে আবার ক্ষুব্ধ হয়ে উঠতে পারে উত্তর কোরিয়া। ফলে যুদ্ধের আশঙ্কা থেকেই যাচ্ছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত