আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ট্রাম্পের পরিবারকে নিরাপত্তা দিতে তহবিল ঘাটতি

ট্রাম্পের পরিবারকে নিরাপত্তা দিতে তহবিল ঘাটতি

ডোনাল্ড ট্রাম্পের বিশাল পরিবারকে নিরাপত্তা দিতে যেয়ে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বাহিনী সিক্রেট সার্ভিস মারাত্মক তহবিল ঘাটতিতে পড়েছে। ফলে নিরাপত্তা সংক্রান্ত বর্ধিত দায়িত্ব পালনের বিষয়ে নিয়ে নজিরবিহীন সংকট দেখা দিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারের সদস্য সংখ্যা ৪২ এবং মার্কিন আইন অনুযায়ী তাদের সবাই বিশেষ নিরাপত্তা পাওয়ার অধিকারী। মার্কিন পূর্ব উপকূল বা ইস্ট কোস্ট জুড়ে ট্রাম্প ও তার পরিবারের একাধিক আবাসিক এলাকা রয়েছে। প্রায় প্রতি সপ্তাহে ছুটি কাটাতে পরিবারসহ ট্রাম্প তার আবাসিক এলাকায় যাতায়াত করছেন। এ ছাড়া, ট্রাম্পের পূর্ণবয়সী সন্তানরাও তাদের ব্যবসায়িক কাজ বা ছুটি কাটাতে গোটা আমেরিকা বা আমেরিকার বাইরে ঘোরাফেরা করছেন।

এতে দায়িত্ব পালন করতে যেয়ে  বিপদে পড়েছেন সিক্রেট সার্ভিসের এক হাজারের বেশি এজেন্ট। মার্কিন আইন অনুযায়ী, এক বছরে তারা যে পরিমাণ বেতন এবং ওভারটাইম পেতে পারেন সে সীমায় এরই মধ্যেই পৌঁছে গেছেন বা অতিক্রম করেছেন। মার্কিন একটি দৈনিক দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান সিক্রেট সার্ভিসের পরিচালক র্যা ন্ডলোপ টেক্স অ্যালিস।

তিনি আরো বলেন, মার্কিন কংগ্রেসের সহায়তা ছাড়া বছরের বাকি পাঁচ মাস এজেন্টদের বেতন এবং ওভারটাইম দেয়া যাবে না। শুধু তাই না এরমধ্যেই তারা যে সব দায়িত্ব পালন করেছেন সে বাবদ অর্থও পরিশোধ করাও সম্ভব হবে না।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত